Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইংলিশবাজারের ঝলঝলিয়া যুবক বৃন্দে কালীপুজোয় থিম ‘ত্রিনয়ন’

দুর্গাপুজো প্রায় দু’সপ্তাহ বাকি। এদিকে, ইংলিশবাজারে শহরের ঝলঝলিয়া যুবক বৃন্দ কমিটির সদস্যরা কালীপুজোর জোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

ইংলিশবাজারের ঝলঝলিয়া যুবক বৃন্দে কালীপুজোয় থিম ‘ত্রিনয়ন’
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মঙ্গল ঘোষ, মালদহ: দুর্গাপুজো প্রায় দু’সপ্তাহ বাকি। এদিকে, ইংলিশবাজারে শহরের ঝলঝলিয়া যুবক বৃন্দ কমিটির সদস্যরা কালীপুজোর জোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এবার ওই ক্লাবে কালীপুজোর থিম হবে ‘ত্রিনয়ন’। মহাদেবের তিনটি নয়নকে থিমের মাধ্যমে মণ্ডপে ফুটিয়ে তুলবেন কাঁথির শিল্পী। দেড় কিলোমিটারের বেশি এলাকা চন্দননগরের আলোকসজ্জা দিয়ে মুড়ে ফেলা হবে। শুধু তাই নয়, পুজোর সাতদিন একাধিক সাংস্কৃতিক এবং সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে আসবেন মুম্বই সহ ভিনরাজ্যের জনপ্রিয় শিল্পীরা। প্রতিভা তুলে ধরতে স্থানীয় শিল্পীদের সেখানে সুযোগ দেওয়া হবে। পুজোর বিসর্জনে হবে বিরাট শোভাযাত্রা। তাতে অংশ নিতে শিল্পীদের টিম আসছে নবদ্বীপ, কাটোয়া থেকে। উত্তরবঙ্গের মধ্যে অন্যতম বিগ বাজেটের পুজো হতে চলেছে বলে দাবি উদ্যোক্তাদের। রবিবার রাতে কালীপুজো নিয়ে ক্লাবের মিটিং হয়। সুষ্ঠুভাবে পরিচালনা করতে সেখানে একাধিক বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।

Advertisement

১৯৬৪ সালে ক্লাবের প্রতিষ্ঠা। কয়েক দশক ধরে বিগ বাজেটের কালীপুজো হয় এখানে। এবার ৬২তম পুজোর উদ্বোধন হবে ১৯ অক্টোবর। ২৫ তারিখ মায়ের বিসর্জন। তার আগে বিশেষ চাহিদাসম্পন্নদের সম্মান জানানো, দুঃস্থদের সাহায্য করা হবে।
পুজো কমিটির সম্পাদক ইংলিশবাজার পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গৌতম দাস এবং সভাপতি দেবাশীষ ঘোষ। সম্পাদক বলেন, উদ্বোধন থেকে আলোকসজ্জা, থিম থেকে প্রতিমা, সবেতেই চমক থাকবে। কয়েকদিন বহিরাগত এবং স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান হবে। উত্তরবঙ্গের মধ্যে অন্যতম বিগ বাজেটের পুজো জেলাবাসীকে উপহার দেব। তার প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে।  কালীপুজো নিয়ে বৈঠক।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ