Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

থিম অলচিকি, চুঁচুড়ায় চমক প্রমীলা বাহিনীর

চুঁচুড়ার অন্যতম মহিলা পরিচালিত পুজো চুঁচুড়া চৌমাথা সর্বজনীন। দেবী দশভুজার আরাধনায় উদ্যোক্তাদের থিম, শতবর্ষে অলচিকি। আদিবাসী মানুষ, সংস্কৃতি ও অলচিকি হরফকে আশ্রয় করে মণ্ডপ থেকে প্রতিমা তৈরি করা হয়েছে।

থিম অলচিকি, চুঁচুড়ায় চমক প্রমীলা বাহিনীর
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়ার অন্যতম মহিলা পরিচালিত পুজো চুঁচুড়া চৌমাথা সর্বজনীন। দেবী দশভুজার আরাধনায় উদ্যোক্তাদের থিম, শতবর্ষে অলচিকি। আদিবাসী মানুষ, সংস্কৃতি ও অলচিকি হরফকে আশ্রয় করে মণ্ডপ থেকে প্রতিমা তৈরি করা হয়েছে। পুজো উদ্যোক্তা উদ্দীপ্তা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের দেবীকে আদিবাসী মানুষদের মতো গড়ন দেওয়া হয়েছে। আর মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে অলচিকি হরফের নানা আদল। মানানসই আলোকসজ্জা রেখেছি। মহিলা পরিচালিত পুজোর নিরিখে আমাদের থিম দর্শকদের নজর কাড়বেই। চেষ্টার ত্রুটি আমরা রাখিনি। মহসিন কলেজের কাছেই ইতিমধ্যেই মণ্ডপ তৈরির কাজ প্রায় শেষ। কুলুঙ্গিতে করে দেবীর আগমন মণ্ডপে ঘটে গিয়েছে। বাকি শুধু বোধনের। মহিলা পরিচালিত ওই পুজো কমিটি থিমের বাহার আনতে লাইট অ্যান্ড সাউন্ডের একটি ভিন্নধর্মী শোয়ের আয়োজনও রাখছে। চুঁচুড়াজুড়ে থিমপুজোর রমরমা। তারমধ্যেও নিজেদের পৃথক সত্ত্বা ধরে রাখতে উদ্যোক্তাদের প্রয়াস ইতিমধ্যেই চর্চায় এসেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ