Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নাট্য উৎসব

পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সহযোগিতায় ‘বড়িশা নিউ ভিস্তা’ সম্প্রতি দু’দিনের এক উৎসবের আয়োজন করে

নাট্য উৎসব
  • ১০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সহযোগিতায় ‘বড়িশা নিউ ভিস্তা’ সম্প্রতি দু’দিনের এক উৎসবের আয়োজন করে। এই উৎসবে নাট্য বিষয়ক আলোচনা ও নাটক প্রদর্শিত হয়। দৃষ্টিহীনদের নাটকের এই দল নাট্যচর্চা ও নাট্য আলোচনার আয়োজন করে। প্রথম দিন স্মারক বক্তৃতার বিষয় ছিল প্রয়াত নাট্যকার রতন থিয়াম ও থিয়েটার। বক্তব্য রাখেন অলক চক্রবর্তী। পরবর্তী আলোচনার বিষয় ছিল দৃষ্টিহীনতা ও থিয়েটার। বক্তা ছিলেন চন্দ্রনাথ সাহা। এরপর নাটকের গান পরিবেশন করেন বিভিন্ন শিল্পী। দ্বিতীয় দিন প্রথম পর্বে ছিল আলোচনা সভা। বিষয় শিশুমন ও নাটক। আলোচনা করেন দেবাঞ্জলী কুণ্ডু ও রাজা ফৈয়াজ আলাম। দৃষ্টিহীন অভিনেতাদের অভিনীত নাটক ‘চোখের আলোয়’ দর্শকের প্রশংসা লাভ করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ