পৌষের শেষে রাজ্যে শীতের ঝোড়ো ইনিংস চলছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কাল, বুধবার মকর সংক্রান্তিতে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। আজ, মঙ্গলবারও শীত রয়েছে শহর থেকে জেলায়। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। আজ, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিন সকালে উপকূল এলাকায় কুয়াশা দেখা গিয়েছিল। শহরেও হাল্কা কুয়াশা ছিল। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।



