Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬

‘বিয়েটা হবে না’, নজরে বন্ধুর সঙ্গে সিয়ার চ্যাট

পুনের কেতন আগরওয়াল হত্যারহস্যে নতুন মোড়। এবার তদন্তকারীদের নজরে সিয়ার এক বন্ধু। খুনে অভিযুক্ত সিয়ার একটি চ্যাটের স্ক্রিনশট সমাজমাধ্যমে সামনে এসেছে।

‘বিয়েটা হবে না’,  নজরে বন্ধুর সঙ্গে সিয়ার চ্যাট
  • ৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পুনে: পুনের কেতন আগরওয়াল হত্যারহস্যে নতুন মোড়। এবার তদন্তকারীদের নজরে সিয়ার এক বন্ধু। খুনে অভিযুক্ত সিয়ার একটি চ্যাটের স্ক্রিনশট সমাজমাধ্যমে সামনে এসেছে। যেখানে এক বন্ধুকে সিয়া লিখেছে ‘বিমানের টিকিটের জন্য আধার কার্ডের দুটো দিকের ছবি পাঠিয়ে দে। যদিও  বিয়েটা হবে না।’ উত্তরে সেই বন্ধু জানায়, হোয়াটসঅ্যাপে ছবি পাঠানো হয়েছে।  জানা গিয়েছে, কেতনের মৃত্যুর তিন সপ্তাহ আগে ওই বন্ধুর সঙ্গে চ্যাট করেছিল সিয়া। প্রশ্ন উঠেছে, তবে কী খুনের পরিকল্পনা সম্পর্কে জানত সিয়ার ওই বন্ধুও? কেতন ও তাঁর পরিবারের সন্দেহ এড়াতেই বিমানের টিকিট কাটার সময় বাধা দেয়নি সিয়া? দানা বাঁধছে রহস্য। পুলিশ সূত্রে খবর, ভাইরাল ওই স্ক্রিনশটের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। ওই বন্ধুকে চিহ্নিত করার চেষ্টা চলছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ