Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬

গণেশ মূর্তি পড়ে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২, আহত ৫

সামনেই গণপতি বাপ্পার আগমন। যা ঘিরে উন্মাদনা তুঙ্গে মুম্বইয়ে। বাপ্পার আসার অনেক আগে থেকে শুরু হয় জোরকদমে তাঁর প্রস্তুতি

গণেশ মূর্তি পড়ে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২, আহত ৫
  • ২৩ আগস্ট, ২০২৬ ১০:৪৬
Prefer us on Google

মুম্বই, ২৩ আগস্ট: সামনেই গণপতি বাপ্পার আগমন। যা ঘিরে উন্মাদনা তুঙ্গে মুম্বইয়ে। বাপ্পার আসার অনেক আগে থেকে শুরু হয় জোরকদমে তাঁর প্রস্তুতি। আর এই খুশির মেজাজে মুম্বইয়ে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাটি ঘটে গতকাল রাতে দক্ষিণ মুম্বইয়ের ভূলেশ্বর এলাকায় বালারাম মার্চেন্ট রোডে। গণেশ চতুর্থীর শোভাযাত্রা নিয়ে মণ্ডপে যাওয়া সময় ২২ ফুটের বিশালকার মূর্তি বহনের কাঠামো আচমকা উলটে পড়ে গাড়ি থেকে। সেই কাঠামোর নীচে চাপা পড়ে মৃত্যু হয় ২ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। যার মধ্যে দুটি শিশু রয়েছে বলে জানা গিয়েছে। 

Advertisement

গতকাল রাতে বালারাম মার্চেন্ট রোডে ভূলেশ্বরচা রাজা নামে পরিচিত বিশাল গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রা চলছিল। ঠিক সেই সময়ে ঘটে বিপত্তি। গণপতি বাপ্পার মূর্তিটি বহনের জন্য তৈরি কাঠামোতে অসঙ্গতির কারণেই সেটি আচমকা ভেঙে পড়ে। সেই সময় মূর্তির নীচে ও আশপাশে থাকা বেশ কয়েকজন  চাপা পড়ে যান। এরপর স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল, পুলিশ, অ্যাম্বুলেন্স সহ পুরসভার কর্মীরা। দ্রুত উদ্ধারকাজ শুরু করে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইখানে কর্মরত চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি বাকি আহতদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এই দুর্ঘটনার জেরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ