Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়ির ত্রিদেব ইউনিটের থিম ‘চন্দ্রযান’

রকেটে চেপে প্রতিমা দর্শন করতে হবে! মণ্ডপের ভিতর প্রবেশ করলে দেখা যাবে বিভিন্ন মনীষী এবং বিজ্ঞানীদের ছবি। পাশাপাশি থাকবে তাঁদের জীবনী।

ময়নাগুড়ির ত্রিদেব ইউনিটের থিম ‘চন্দ্রযান’
  • ২১ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: রকেটে চেপে প্রতিমা দর্শন করতে হবে! মণ্ডপের ভিতর প্রবেশ করলে দেখা যাবে বিভিন্ন মনীষী এবং বিজ্ঞানীদের ছবি। পাশাপাশি থাকবে তাঁদের জীবনী। কালীপুজোয় এমনই মণ্ডপ ফুটিয়ে তুলেছে ময়নাগুড়ি নতুন বাজারের ত্রিদেব ইউনিট। ময়নাগুড়ি কর্মতীর্থ ভবনের ভিতর একটি অংশে এই পুজোর মণ্ডপ তৈরি হয়েছে। 

Advertisement

ত্রিদেব ইউনিটের পুজোর এবার ১১তম বর্ষ। এবারের থিম ‘চন্দ্রযান’। মণ্ডপ তৈরি করেছেন বিশ্বজিৎ কঙ্গোর। প্রতিমা তৈরি করেছেন ময়নাগুড়ির বলরাম পাল। আলোকসজ্জার কাজ করেছেন ময়নাগুড়ির শিল্পী। এবছর কালীপুজোয় ত্রিদেব ইউনিটের পুজো কমিটির সভাপতি দায়িত্বে রয়েছেন স্বপনকুমার বর্মন। সহ সভাপতি শরৎ মণ্ডল, সম্পাদক বিজয় রায়, সহ সম্পাদক কল্যাণ রায়। 
পুজোয় পাড়ার পুরুষদের পাশাপাশি মহিলারাও অংশগ্রহণ করেছেন। বাড়ি বাড়ি গিয়ে মহিলারা চাঁদা তুলে এনেছেন। প্রতিবছর এই পুজোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এলাকার প্রত্যেকে। পুজো কমিটির মহিলা সদস্যদের মধ্যে রয়েছেন, নীলিমা রায়, পম্পা রায়, অনিমা রায়, ললিতা মল্লিক, জয়ন্তী রায়, রেখা রায় সহ অন্যান্যরা। 
গতবছর এই পুজোর থিম ছিল ‘আলোর রোশনাই’। ময়নাগুড়ি ত্রিদেব ইউনিটের পুজো দেখতে প্রতিবছর হাজার হাজার দর্শনার্থী আসেন। পুজোর ক’দিন আনন্দে মেতে ওঠেন এলাকার লোকজন। সম্পাদক বিজয় রায় বলেন, ১১ বছর ধরে আমরা পুজো করছি। আমাদের এই পুজোয় খুব আনন্দ হয়। গতবছর আমাদের পুজো মণ্ডপ ও প্রতিমা দেখতে প্রচুর দর্শনার্থীরা এসেছিলেন। আশা করছি, গতবছরের তুলনায় এ বছর আরও বেশি দর্শনার্থী আসবেন। এ বছর আমরা মণ্ডপ তৈরি করেছি রকেটের আদলে। একেবারেই রকেটের ভিতরে প্রবেশ করবেন দর্শনার্থীরা। কাঠ, প্লাই, কাপড়, পিচবোর্ড সহ নানাধরনের সামগ্রী দিয়ে আমাদের এই মণ্ডপ তৈরি করা হয়েছে।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ