Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়ার সরবাগান সর্বজনীনের পুজোর থিম ‘অপারেশন সিন্দুর’

দুর্গাপুজোর থিম হিসেবে ‘অপারেশন সিন্দুুর’কেই বেছে নিয়েছে পুরুলিয়া শহরের সরবাগান সর্বজনীন পুজো কমিটি

পুরুলিয়ার সরবাগান সর্বজনীনের পুজোর থিম ‘অপারেশন সিন্দুর’
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরুলিয়া: দুর্গাপুজোর থিম হিসেবে ‘অপারেশন সিন্দুুর’কেই বেছে নিয়েছে পুরুলিয়া শহরের সরবাগান সর্বজনীন পুজো কমিটি। জোরকদমে সেই থিম তৈরির কাজ চলছে। মণ্ডপসজ্জায় সেনাবাহিনীর লড়াইয়ের নানা দৃশ্যও তুলে ধরা হবে।

Advertisement

পুরুলিয়া শহরের একপ্রান্তে ২২নম্বর ওয়ার্ডের সরবাগান সর্বজনীনের পুজো এবার ২৫তম বর্ষে পড়ল। এতদিন সাবেকি ঘরানায় পুজো হলেও এবার নতুন থিমকে সামনে রেখে প্রস্তুতি শুরু হয়েছে। পুজো কমিটির সভাপতি প্রকাশ সিং, সম্পাদক সাধনচন্দ্র দাস ও কোষাধ্যক্ষ পদে শ্যামলকুমার সিংহ রয়েছেন। সাধনবাবু বলেন, ২৫তম বর্ষে আমরা থিমপুজো করছি। অপারেশন সিঁদুরকেই আমরা থিম করছি। পহেলগাঁওয়ের ঘটনা ও সেনাবাহিনীর লড়াইকে থিমের মাধ্যমে তুলে ধরা হবে। স্থানীয় মহুলঘুটার শিল্পী কমল দাস থিমের কাজ করছেন। আলোকসজ্জা চন্দননগর থেকে নিয়ে আসা হবে।
কোষাধ্যক্ষ শ্যামলবাবু বলেন, সরবাগান এলাকায় একসময় কোনও দুর্গাপুজো হতো না। সেসময় পাড়ার সবাইকে ঠাকুর দেখতে লোকোশেডপাড়া, ডাকবাংলো বা স্টেশনপাড়ায় যেতে হতো। এলাকার মহিলাদের দূরে পুজো দিতে যেতে সমস্যা হতো। সেজন্য স্থানীয় কয়েকজন বন্ধু মিলে ২০০১সালে প্রথমবার সরবাগানে দুর্গাপুজো আয়োজন করি। তারপর পাড়ার সবাই পুজো আয়োজনে সাহায্য করতে এগিয়ে আসেন। এখন পাড়ার সবাই মিলে পুজোয় আনন্দ করি।
সাধনবাবু জানান, আগে সরবাগান এলাকার বাসিন্দাদের মধ্যে দিনমজুরের সংখ্যাই বেশি ছিল। সেসময় পাড়ায় পুজো আয়োজন সম্ভব ছিল না। এখন অবশ্য এলাকার কিছুটা আর্থিক বিকাশ হয়েছে। এবার চতুর্থীতেই পুজোর উদ্বোধন হবে। চতুর্থী থেকে ষষ্ঠী পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ