Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ধাত্রীগ্রামে সম্প্রীতির পুজোর থিম ‘ইচ্ছে ডানা’

কালনা ধাত্রীগ্রামে হিন্দু মুসলিম সম্প্রদায়ের যৌথ উদ্যোগে ধাত্রীগ্রামের সম্প্রীতির দুর্গাপুজো সপ্তম বর্ষে পড়ল।

ধাত্রীগ্রামে সম্প্রীতির পুজোর থিম ‘ইচ্ছে ডানা’
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালনা: কালনা ধাত্রীগ্রামে হিন্দু মুসলিম সম্প্রদায়ের যৌথ উদ্যোগে ধাত্রীগ্রামের সম্প্রীতির দুর্গাপুজো সপ্তম বর্ষে পড়ল। এবার এই পুজো কমিটির থিম ‘ইচ্ছে ডানা’। খড়, ঘাস, দড়ি ও খেজুর গাছের ছাল দিয়ে তৈরি হচ্ছে ১৪০ ফুটের বিশাল মণ্ডপ। এক মাসের বেশি সময় ধরে মণ্ডপ শিল্পীরা রাতদিন কাজ করে চলেছেন। উদ্যোক্তাদের দাবি, বিগত বছরগুলির মতো এবারও তাঁদের মণ্ডপে ভিড় উপচে পড়বে। পুজোর চারদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে বস্ত্র বিতরণ, খাওয়া দাওয়া সহ নানা বিষয় থাকবে।

Advertisement

ছ’বছর আগে তাঁতশিল্প অধ্যুষিত ধাত্রীগ্রামে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সেতু বন্ধনে গড়ে ওঠে ধাত্রীগ্রাম সম্প্রীতি কমিটি। এলাকার শিক্ষক অধ্যাপক, গবেষক, ব্যবসায়ি ও যুবকদের নিয়ে গড়া কমিটি বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো করার উদ্যোগ নেন। ধাত্রীগ্রাম ময়দানে শুরু হয় সম্প্রীতির দুর্গাপুজো। শুরুতেই বিগ বাজেটের পুজো করে চমকে দিয়েছিল এই পুজো কমিটি। পরপর কয়েক বছর ধরে বিগ বাজেটের পুজো করে আসছে। 
কমিটির সভাপতি তরুণ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রীতম বসাক, প্রশান্ত আচার্য, রাজকুমার ভট্টাচার্য, প্রশান্ত বাগ, সাদ্দাম শেখ সহ এলাকার ব্যবসায়ী সুব্রত পাল সহ আরও অনেকে এই পুজোর সঙ্গে জড়িত।  শুধু পুরুষ নন কমিটি পাশে পেয়েছে প্রবাসী গৃহবধূ পামেলি দেবনাথ সহ অরুণা দেবনাথ, রাধারানি বসাক,  শীলা বসাকদেরও। তিনবার জেলার সেরা মণ্ডপ সজ্জায় বিশ্ববাংলা শারদ সম্মান পেয়েছে এই পুজো কমিটি। এবছর বাজেট ১৫ লক্ষাধিক টাকা। ‘ইচ্ছে ডানা’ থিমে বিশাল এলাকা জুড়ে মণ্ডপে থাকছে পাখনা মেলে উড়ন্ত পাখির ঝাঁক। বিভিন্ন ধরনের পাখির বাসা ও হস্তশিল্প দিয়ে মণ্ডপ সেজে উঠছে। তার সঙ্গে এলাকা জুড়ে আলোরসজ্জা ও প্রতিমায় বিশেষ চমক থাকবে। এছাড়াও মণ্ডপে সরকারি নানা প্রকল্প ও সচেতনা ব্যানার ও ফেস্টুন থাকবে। জমকালো উদ্বোধনে সেলিব্রেটি থেকে বিশিষ্টরা হাজির থাকবেন। 
পুজো কমিটির সম্পাদক রেজাউল ইসলাম মোল্লা বলেন, ধর্ম যার যার উৎসব সকলের। এলাকার হিন্দু-মুসলিম সকল সম্প্রদায়ের একতার বন্ধন ধাত্রীগ্রাম সম্প্রীতির মুল কথা। সারা বছর আমরা দুঃস্থ, অসহায় মানুষের পাশে থাকি। দুর্গাপুজোয় ধর্মের বেড়াজাল ভেঙে একতার আনন্দের আর এক নাম উৎসব। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ