Bartaman Logo
২৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঘূর্ণিঝড় ‘দিতওয়া’র প্রভাবে শহরে কিছুটা বাড়ল তাপমাত্রা, আজ, শুক্রবার কেমন থাকবে আবহাওয়া জানুন..

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় দিতওয়া। এই মুহূর্তে সেটি অবস্থান করছে শ্রীলঙ্কা উপকূল সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে

ঘূর্ণিঝড় ‘দিতওয়া’র প্রভাবে শহরে কিছুটা বাড়ল তাপমাত্রা, আজ, শুক্রবার কেমন থাকবে আবহাওয়া জানুন..
  • ২৮ নভেম্বর, ২০২৫ ১১:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় দিতওয়া। এই মুহূর্তে সেটি অবস্থান করছে শ্রীলঙ্কা উপকূল সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। এটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে এগিয়ে আসতে পারে তামিলনাড়ু, পুদুচেরী ও অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। তবে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস স্থলে আছড়ে পড়ার আগেই এটি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে পশ্চিমবঙ্গে কোনও প্রভাব না পড়লেও থমকে যাবে শীত। নভেম্বর মাস থেকেই চলতি বছরে শীতের আমেজ রাজ্যজুড়ে।

Advertisement

তবে বঙ্গোপসাগরে এই দিতওয়া ঘূর্ণিঝড় সৃষ্টির ফলে কিছুটা ধাক্কা খেল শীত। আজ, শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বৃহস্পতিবারের তুলনায় শহরে কিছুটা বেড়েছে তাপমাত্রা। আজ, শুক্রবার সকালে শহরের আকাশে ছিল কুয়াশা। তবে এদিন আকাশ থাকবে পরিষ্কার। আজ, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ