Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ছক ভাঙা ‘হালুম’

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে পরিচালক রাজা চন্দের ছবি ‘হালুম’।

ছক ভাঙা ‘হালুম’
  • ১১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে পরিচালক রাজা চন্দের ছবি ‘হালুম’। পরিচালনার পাশাপাশি রাজা এই ছবির প্রযোজকও। রাজা চন্দের প্রথম ছবি ফেস্টিভাল সার্কিটে। তাই উচ্ছ্বসিত তিনি। প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘বাঘু মান্নার বরাত’ গল্প অবলম্বনে ‘হালুম’ তৈরি করেছেন রাজা। অভিনয় করেছেন সত্যম ভট্টাচার্য, সুদীপ্তা চক্রবর্তী, পারিজাত চৌধুরী, সায়ন ঘোষ সহ আরও অনেকে। এতদিন কমার্শিয়াল ছবিই তৈরি করেছেন রাজা। কিন্তু, এই ছবিতে ছক ভেঙেছেন তিনি। এরপর থেকে সাহিত্য নির্ভর ছবি তৈরি করবেন বলেও জানিয়েছেন পরিচালক। ‘চলচ্চিত্র উৎসবে এই ছবি দেখানোর পর থেকেই আমি যে প্রতিক্রিয়া পেয়েছি তা আমাকে প্রথমে কষ্ট দিয়েছে। অনেকেই বলেছেন এই ছবি রাজা চন্দর তৈরি নয়! ছক ভাঙা এতটা সহজ ছিল না’, বলেন পরিচালক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ