Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ডিজিটাল দুনিয়ার গল্প

ডিজিটাল। এই একটা শব্দই এখন বদলে দিয়েছে আমজনতার জীবন। সেই ডিজিটাল দুনিয়ার খ্যাতি এবং ভিন্নধর্মী কনটেন্ট তৈরির পরিবর্তনশীল জগৎ নিয়ে তৈরি হয়েছে একটি ছবি।

ডিজিটাল দুনিয়ার গল্প
  • ২৭ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

ডিজিটাল। এই একটা শব্দই এখন বদলে দিয়েছে আমজনতার জীবন। সেই ডিজিটাল দুনিয়ার খ্যাতি এবং ভিন্নধর্মী কনটেন্ট তৈরির পরিবর্তনশীল জগৎ নিয়ে তৈরি হয়েছে একটি ছবি। যার নাম ‘দেশলাই’। পরিচালনার দায়িত্বে কিউ। ছবির টাইটেল ট্র্যাকের মিউজিক ভিডিওতে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের বিশেষ উপস্থিতি নজরকাড়া হবে বলে দাবি নির্মাতাদের। জেওয়েল (সিজু শাহরিয়ার), সায়ান, নওশাবা আহমেদ প্রমুখ অভিনয় করেছেন এই ছবিতে। ‘দেশলাই’ ছবিতে উঠে এসেছে ডিজিটাল দুনিয়ার নানা ধরন। এ আসলে এমন এক সময়, যেখানে রিলস ও শর্ট-ফর্ম ভিডিও প্ল্যাটফর্মের দাপটে স্মার্টফোন হাতে থাকলেই যে কেউ ভাইরাল হওয়ার স্বপ্ন দেখতে পারেন। ছবিতে দেখা যাবে এক সাধারণ মানুষের সেই নতুন দুনিয়ায় নিজের জায়গা করে নেওয়ার লড়াই। দৈনিক মজুরির শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ— যাঁরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের কণ্ঠ খুঁজে পাচ্ছেন, তাঁদের গল্পও উঠে এসেছে এই ছবিতে। কনটেন্টের গণতান্ত্রিকরণের ফলে সাফল্যের ধারণা কীভাবে বদলে যাচ্ছে, সেটাই এই ছবির মূল ভাবনা। মূলত ‘দেশলাই’ এক সাধারণ মানুষের গল্প, যে স্বীকৃতি খুঁজছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ