Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মাতৃবিয়োগ

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় প্রয়াত। বয়স হয়েছিল ৭৫ বছর।

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মাতৃবিয়োগ
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় প্রয়াত। বয়স হয়েছিল ৭৫ বছর। যশরাজ ফিল্মস প্রযোজনার সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। পাশাপাশি এই শোকের সময় পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর কথাও বলা হয়েছে। শাস্ত্রীয় সংগীতে প্রশিক্ষিত শিল্পী কৃষ্ণা একাধিক বাংলা ছবিতে গান গেয়েছেন। রানির জীবনে তাঁর মায়ের গুরুত্ব অপরিসীম। ছবিতে হাতেখড়ির সিদ্ধান্ত থেকে শুরু করে যে কোনো কঠিন পরিস্থিতিতে মায়ের থেকেই পরামর্শ নিয়েছেন তিনি। পরিচালক রাম মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় কৃষ্ণার। তাঁদের দুই সন্তান, রানি ও রাজা মুখোপাধ্যায়। কৃষ্ণার প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ