Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

স্পেনের ক্যানারি দ্বীপে সফর পরিযায়ী শ্রমিক, শরণার্থীদের সঙ্গে সাক্ষাত সারলেন পোপ

পরিযায়ী শ্রমিক ও শরণার্থীদের পাশে দাঁড়াতে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছে গেলেন পোপ চতুর্দশ লিও।

স্পেনের ক্যানারি দ্বীপে সফর পরিযায়ী শ্রমিক, শরণার্থীদের সঙ্গে সাক্ষাত সারলেন পোপ
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: পরিযায়ী শ্রমিক ও শরণার্থীদের পাশে দাঁড়াতে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছে গেলেন পোপ চতুর্দশ লিও। অভিযোগ, পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে অবস্থিত এই দ্বীপপুঞ্জেই পরিযায়ী শ্রমিকদের পাচার করে আনা হয়। এই বিপজ্জনক পথ পেরতে গিয়ে ফি বছর বহু মানুষ মারাও যান। স্পেন সফরে এসে সেই ক্যানারি দ্বীপে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক ও শরণার্থীর সঙ্গে দেখা করেন পোপ। কথা বলেন চার্চের প্রতিনিধি ও মানবাধিকার সংগঠনের সদস্যদের সঙ্গেও। জানা গিয়েছে, প্রয়াত পোপ ফ্রান্সিসের ইচ্ছা পূরণ করতেই ক্যানারি দ্বীপপুঞ্জে এসেছেন পোপ চতুর্দশ লিও। ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে সওয়াল করেছেন পোপ। পাচার বন্ধের পাশাপাশি বৈধভাবে যাতায়াতের ব্যবস্থা তৈরি করার কথা জানান। চলতি সপ্তাহের শুরুতে স্পেনের সংসদে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, ‘যারা সবথেকে দুর্বল, তাদের সুরক্ষা দিতে হবে। এখান থেকেই বোঝা যায় যে, একটি দেশ নৈতিকভাবে কতটা সৎ।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ