বিশালাকার তালিকা নজর কাড়ল
  • ২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দিল্লির যন্তরমন্তর থেকে রামলীলা ময়দানে প্রতিবাদস্থল সরানোর পর রবিবার বিরোধীদের প্রথম বিক্ষোভ কর্মসূচি ঘিরে সরগরম রাজধানী। মিছিল, স্লোগানের পাশাপাশি সমাজমাধ্যমে নজর কেড়েছে ভোটার তালিকা থেকে বাদ পড়া নামের একটি দীর্ঘ তালিকা। এদিন মিছিল শুরু হওয়ার পর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিয়ো। তাতে দেখা যায় কয়েক জন বিক্ষোভকারী ভোটার তালিকা থেকে বাদ পড়া নামের একটি বিশাল মুদ্রিত তালিকা হাতে নিয়ে হাঁটছেন। তাঁদের দাবি, এক্সেল শিটে তৈরি ওই দীর্ঘ তালিকায় শুধুমাত্র কর্ণাটকের ভোটারদের নাম রয়েছে। সেই বিশালাকার তালিকাই নজর কেড়েছে সমাজমাধ্যমে।

Advertisement