Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রয়াত অভিনেতা

অভিনেতা অচ্যুত পোটদারের জীবনাবসান। বয়স হয়েছিল ৯১ বছর।

প্রয়াত অভিনেতা
  • ২০ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

অভিনেতা অচ্যুত পোটদারের জীবনাবসান। বয়স হয়েছিল ৯১ বছর। সূত্রের খবর, শারীরিক সমস্যার কারণে সোমবার মুম্বইয়ের থানে এলাকার এক হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বয়সজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ‘থ্রি ইডিয়টস’ ছবিতে কলেজ অধ্যাপকের চরিত্রে তাঁর অভিনয় মনে রাখবেন সিনেপ্রেমী দর্শক। অভিনয় শুরুর আগে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন অচ্যুত। বেশ কিছুদিন কর্পোরেট চাকরির সঙ্গেও যুক্ত ছিলেন। ৪৪ বছর বয়সে বলিউডে অভিনয় শুরু করেন। ১২৫টি ছবি এবং প্রায় ১০০টি ধারাবাহিকে অভিনয় করেছিলেন। অধ্যাপক, চিকিৎসক বা বিচারকের চরিত্রে তাঁর অভিনয় মনে রাখার মতো। ‘তেজাব’, ‘পরিণীতা’, ‘লগে রহো মুন্না ভাই’, ‘দাবাং ২’-এর মতো ছবি অচ্যুতের অভিনয়ে সমৃদ্ধ। হংসল মেহেতার মতো পরিচালক অচ্যুতের সঙ্গে কাজ করে নিজেকে ভাগ্যবান বলে অভিহিত করেছিলেন। বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ সিনে মহল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ