Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

দুই প্রধানের শেষ ম্যাচ ২১ মে

আইএসএলের শেষ ম্যাচ একই দিনে একই সময়ে মাঠে নামবে ইস্ট বেঙ্গল ও মোহন বাগান। ২১ মে সন্ধ্যা সাড়ে সাতটায় আয়োজিত হবে এই দুই ম্যাচ

দুই প্রধানের শেষ ম্যাচ ২১ মে
  • ১৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলের শেষ ম্যাচ একই দিনে একই সময়ে মাঠে নামবে ইস্ট বেঙ্গল ও মোহন বাগান। ২১ মে সন্ধ্যা সাড়ে সাতটায় আয়োজিত হবে এই দুই ম্যাচ। স্পোটিং দিল্লির বিরুদ্ধে যুবভারতীতে খেলবে সের্গিও লোবেরা ব্রিগেড। পক্ষান্তরে কিশোর ভারতী স্টেডিয়ামে ইন্টার কাশীর মুখোমুখি হবে অস্কার ব্রুজোঁ বাহিনী। আগামী রবিবারের ডার্বি ম্যাচে ফলের উপর অনেকটাই নির্ভর করছে এবারের লিগ চ্যাম্পিয়নশিপের ভাগ্য। তবে সেই ম্যাচ ড্র হলে শিরোপা নির্ধারণ হবে শেষ ম্যাচে। তাই দু’টি ম্যাচই একই সময়ে করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। এদিকে, ইতিমধ্যেই শুরু হয়েছে বড় ম্যাচের অন লাইনে টিকিট বিক্রি। দু’একদিনের মধ্যে ছাড়া হবে অফ লাইনে।

Advertisement

অন্যদিকে, মঙ্গলবারই ইন্ডিয়ান উইমেন্স লিগে খেতাব জয় নিশ্চিত করেছে ইস্ট বেঙ্গল। সেই ছন্দ কন্যাশ্রী কাপেও বজায় রাখল মশালবাহিনী। বুধবার ঘরের মাঠে জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবকে ২০ গোলের মালা পরাল লাল-হলুদের মেয়েরা। একাই পাঁচ গোল সন্ধ্যা মাইতির। এছাড়া ৪টি লক্ষ্যভেদ রয়েছেন সুলাঞ্জনা রাউলের।

Advertisement
সম্পর্কিত সংবাদ