Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

আইপিএল নিলাম হবে গোয়াতে

গত কয়েক বছর বিদেশের মাটিতেই হয়েছে আইপিএলের নিলাম। তবে এবার তা দেশে ফিরতে। চলতি বছরের শেষেই গোয়ায় বসবে এবারের নিলামের আসর।

আইপিএল নিলাম হবে গোয়াতে
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মারগাও: গত কয়েক বছর বিদেশের মাটিতেই হয়েছে আইপিএলের নিলাম। তবে এবার তা দেশে ফিরতে। চলতি বছরের শেষেই গোয়ায় বসবে এবারের নিলামের আসর। বুধবার বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানান, ‘সৌদি আরব, দুবাই ও আবুধাবিকে শেষ তিনটি নিলামের আসর বসেছিল। তবে এবার তা দেশের মাটিতেই আয়োজিত হবে। যেহেতু আগামী বছর  হবে মেগা নিলাম। তার আগে এই মিনি নিলাম দেশের মাটিতে করার ব্যাপারেই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। ভেন্যু হিসাবে গোয়াকে বেছে নেওয়া হয়েছে।’ নিলামের দিন এখনও চূড়ান্ত না হলেও, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হতে পারে বলেই জানা গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ