Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কলম্বোয় মহাযুদ্ধ

পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত রেকর্ড। ৭-১ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া।

কলম্বোয় মহাযুদ্ধ
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভারত:

Advertisement

পক্ষে

পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত রেকর্ড। ৭-১ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া।
বিধ্বংসী ওপেনিং জুটি। শুরুতে রীতিমতো ঝড় তুলছেন অভিষেক শর্মা ও ঈশান কিষান।
বরুণ চক্রবর্তীর বিষাক্ত স্পিন। দারুণ ছন্দে রয়েছেন মিস্ট্রি স্পিনার।

বিপক্ষে
লোয়ার মিডল অর্ডার এখনও সেট নয়। নামিবিয়ার বিপক্ষে শেষ পাঁচ উইকেট পড়েছিল ৫ রানে।
শুধুমাত্র পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কলম্বোয় পৌঁছেছে ভারত। ফলে পিচ ও পরিবেশ অচেনা।
 বিতর্কিত পাক স্পিনার উসমান তারিক সম্পর্কে কোনও ধারণা নেই ভারতীয় ব্যাটারদের।

 

পাকিস্তান:

পক্ষে
হারানোর কিছু নেই। তাই চাপমুক্ত মনে খেলতে 
পারবে পাক দল।
কলম্বোয় সব ম্যাচ খেলার সুবিধা পাবেন সলমন আগারা। পিচ তাঁদের চেনা।
ওপেনার শাহিবজাদা ফারহান দুরন্ত ফর্মে। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৪৭ ও ৭৩ রান করেছেন। 

বিপক্ষে
ভারতের বিরুদ্ধে বরাবরই স্নায়ুর চাপে ভুগতে দেখা গিয়েছে পাক বাহিনীকে।
দলের সেরা তারকা বাবর 
আজম একেবারেই ছন্দে নেই।
ম্যাচ বয়কট বিতর্কের জেরে ফোকাস নষ্ট হয়েছে পাকিস্তানের ক্রিকেটারদের।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ