Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নিয়মিত উন্নতি করাই লক্ষ্য লড়াকু অঙ্গকৃষের

বয়স মাত্র ২০। তারমধ্যেই অঙ্গকৃষ রঘুবংশীর ঝুলিতে উঠেছে আইপিএল ট্রফি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পাশাপাশি সৈয়দ মুস্তাক আলি ট্রফিও জিতেছেন তিনি।

নিয়মিত উন্নতি করাই লক্ষ্য লড়াকু অঙ্গকৃষের
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: বয়স মাত্র ২০। তারমধ্যেই অঙ্গকৃষ রঘুবংশীর ঝুলিতে উঠেছে আইপিএল ট্রফি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পাশাপাশি সৈয়দ মুস্তাক আলি ট্রফিও জিতেছেন তিনি। দ্রুত হয়ে উঠেছেন কেকেআর ম্যানেজমেন্টের আস্থাভাজন। চলতি আইপিএলেও মন জিতেছেন তিনি। প্রথম ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ৩০। দ্বিতীয় ম্যাচে অপরাজিত ২২ রানের ইনিংস উপহার দিয়ে দলের জয়ে অবদান রেখেছেন। এত কম বয়সে তাঁর এমন ধারাবাহিকতার রহস্য কী? অঙ্গকৃষের কথায়, ‘শয়নে স্বপনে জাগরণে ক্রিকেটই আমার ধ্যানজ্ঞান। খেলার বাইরে কিছু ভাবতে পারি না। ঘুমোতে যাওয়ার আগে ক্রিকেট নিয়ে চিন্তা করি। আবার ঘুম থেকে উঠেও তাই। মোদ্দাকথা, প্রতিনিয়ত উন্নতি করাই লক্ষ্য।’

Advertisement

অঙ্গকৃষের উত্থানের পিছনে বড় ভূমিকা রয়েছে ভারতের জাতীয় দলের সহকারি কোচ অভিষেক নায়ারের। তাঁর অ্যাকাডেমিরই প্রোডাক্ট এই তরুণ তুর্কি। গতবছর নায়ার কেকেআরের সাপোর্ট স্টাফ থাকাকালীন আইপিএলে অভিষেক হয় অঙ্গকৃষের। কলকাতার ফ্র্যাঞ্চাইজিটিকে ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ২০ বছর বয়সি ডানহাতি ব্যাটার। এবারও দলের সাফল্যের আশায় তিনি। অঙ্গকৃষের মন্তব্য, ‘আমার চোখে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়েও বেশি জরুরি দলের সাফল্য। একটাই লক্ষ্য থাকে— দলের জয়ে অবদান রাখা। গতবারের আইপিএল জয়ের অনভূতিটা অসাধারণ ছিল। এবারও তার পুনরাবৃত্তির স্বপ্ন দেখছি।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ