গত মার্চে অভিনেত্রী আথিয়া শেট্টি ও ক্রিকেটার কেএল রাহুলের সংসারে এসেছে নতুন সদস্য। মা-বাবা হয়েছেন দম্পতি। শুক্রবার রাহুলের জন্মদিনে মেয়ের ছবি ও নাম প্রকাশ্যে আনলেন দম্পতি। তাঁরা মেয়ের নাম রেখেছেন ‘ইভারা’। যার অর্থ ‘ঈশ্বরের উপহার’। এদিন তিনজনের একটি ছবি পোস্ট করেছেন তাঁরা। সেখানেই মেয়ের নাম ও তার অর্থ জানিয়েছেন তাঁরা। লিখেছেন, ‘আমাদের মেয়ে, আমাদের সবকিছু’। বিরাট কোহলি-অনুষ্কা শর্মাও তাঁদের সন্তানদের মুখ এখনও প্রকাশ্যে আনেনি। রাহুল ও আথিয়াও সে পথেই হাঁটবেন বলে মনে করছে বলিউড। এদিন তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অনুষ্কা শর্মা, কিয়ারা আদবানি, আলিয়া ভাটের মতো তারকারা।



