Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

উচ্ছ্বসিত নরওয়ের সেই সাংবাদিক

নরওয়ের সাংবাদিক হেলে লিং ভারতীয় যুবসমাজের জন্য ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে ঐতিহাসিক দিন হিসেবে দেখছেন। বিস্তারিত পড়ুন।

উচ্ছ্বসিত নরওয়ের সেই সাংবাদিক
  • ২৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ককরোচদের লাগাতার আন্দোলনের চাপে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দেশজুড়ে উচ্ছ্বাসে ভেসেছে ‘জেন জি’-রা। এই দলে শামিল নরওয়ের সাংবাদিক হেলে লিং। শনিবার সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘ভারতের যুবসমাজের জন্য আজ একটি ঐতিহাসিক দিন।’ এর আগে, চলতি বছরের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংবাদমাধ্যমের প্রশ্ন এড়িয়ে যান অভিযোগ তুলে আন্তর্জাতিক মহলে আলোচনায় এসেছিলেন হেলে লিং। নরওয়ে সফরে প্রধানমন্ত্রী মোদি যৌথ সাংবাদিক বৈঠক শেষে চলে যাওয়ার সময় তিনি প্রশ্ন করেছিলেন, ‘বিশ্বের সবচেয়ে স্বাধীন সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দিতে চান না কেন?’ যদিও প্রধানমন্ত্রী মোদি সেই প্রশ্নের কোনো জবাব দেননি। কয়েক মাসের মধ্যেই দেশজুড়ে চলা আন্দোলনে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন মোদির মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ধর্মেন্দ্র প্রধান। তাই বিষয়টাকে উচ্ছ্বাসের কারণ হিসাবেই দেখছেন লিং।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ