Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আমিরের সফর

গত কয়েক মাস ধরেই স্পটলাইটে আমির খান ও তাঁর প্রেমিকা গৌরী স্প্র্যাট। ‘সিতারে জমিন পর’ মুক্তির আগেই সম্পর্কে সিলমোহর দিয়েছেন আমির। তারপর একাধিক অনুষ্ঠানে প্রেমিকার সঙ্গে গিয়েছেন অভিনেতা।

আমিরের সফর
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• গত কয়েক মাস ধরেই স্পটলাইটে আমির খান ও তাঁর প্রেমিকা গৌরী স্প্র্যাট। ‘সিতারে জমিন পর’ মুক্তির আগেই সম্পর্কে সিলমোহর দিয়েছেন আমির। তারপর একাধিক অনুষ্ঠানে প্রেমিকার সঙ্গে গিয়েছেন অভিনেতা। তবে ছবি মুক্তির আগে ও পরে ভীষণ ব্যস্ত ছিলেন আমির। প্রচার থেকে শুরু করে সাক্ষাৎকার— নানা দিক দক্ষ হাতে সামলাতে হয়েছে বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে। তার উপর আবার ওটিটি স্বত্বের পরিবর্তে ইউটিউবে পে পার ভিউ মডেলে ছবিটির স্ট্রিমিং। এমন ভাবনাও অভিনেতার মস্তিষ্কপ্রসূত। সব মিলিয়ে ব্যস্ততা চরমে উঠেছিল। তবে এখন তাঁর ব্যস্ততা সাময়িক কমেছে। এবার সেই ফাঁকে বেড়াতে গেলেন অভিনেতা। সঙ্গে প্রেমিকা গৌরী। মঙ্গলবার তাঁদের দু’জনকে দেখা গিয়েছে মুম্বই বিমানবন্দরে। পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয়েছেন যুগল। তবে কোথায় একান্তে সময় কাটাতে যাচ্ছেন তাঁরা? তা অবশ্য খোলসা করা হয়নি। অন্যদিকে, আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে ‘কুলি’। রজনীকান্ত অভিনীত এই ছবিতে ক্যামিও চরিত্রে কাজ করেছেন আমির। সদ্য তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন রজনীকান্ত। তিনি বলেছেন, ‘ওই ইন্ডাস্ট্রিতে (বলিউড) শাহরুখ ও সলমন খান রয়েছেন। তা সত্ত্বেও ওঁদের থেকেও উঁচুতে আমির। একজন লেজেন্ড। ওঁকে কুর্ণিশ।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ