Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দেশ-বিদেশের সংস্কৃতির ছোঁয়া লেগেছে দুর্গাপুরের পুজো মণ্ডপে

এবার দেশ বিদেশের সংস্কৃতির মিলন ক্ষেত্র হয়ে উঠতে চলছে দুর্গাপুরের পুজো মণ্ডপগুলি। থাইল্যান্ডের ‘স্যাংচুয়ারি অব ট্রুথ’ ও ‘ওয়াট অরুণ মন্দির’ থেকে রাজস্থান- পাঞ্জাবের নানা সংস্কৃতির দর্শন পাওয়া যাবে শিল্পাঞ্চলেই। সেই সঙ্গে বাংলার ঐতিহ্য, শিল্পকলা থেকে হস্ত ও কুটির শিল্পের দর্শনও মিলবে।

দেশ-বিদেশের সংস্কৃতির ছোঁয়া লেগেছে দুর্গাপুরের পুজো মণ্ডপে
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অরূপ সরকার , দুর্গাপুর: এবার দেশ বিদেশের সংস্কৃতির মিলন ক্ষেত্র হয়ে উঠতে চলছে দুর্গাপুরের পুজো মণ্ডপগুলি। থাইল্যান্ডের ‘স্যাংচুয়ারি অব ট্রুথ’ ও ‘ওয়াট অরুণ মন্দির’ থেকে রাজস্থান- পাঞ্জাবের নানা সংস্কৃতির দর্শন পাওয়া যাবে শিল্পাঞ্চলেই। সেই সঙ্গে বাংলার ঐতিহ্য, শিল্পকলা থেকে হস্ত ও কুটির শিল্পের দর্শনও মিলবে। 

Advertisement

কয়েক বছর ধরেই দুর্গাপুরের বিগ বাজেটের পুজো কমিটিগুলি একে অপরকে টেক্কা দিতে অভিনব থিম পুজো করে চলেছে। কোনও পুজো কমিটির বাজেট ১৫ লক্ষ, কোনওটার বাজেট ৬০ লক্ষ টাকার অধিক। পুজো মণ্ডপের উচ্চতাও ৬০ ফুট থেকে ১৫০ ফুট উচ্চতায় পৌঁছেছে। দুই মেদিনীপুর সহ নদীয়ার সুখ্যাত মণ্ডপ শিল্পীরা মণ্ডপ গড়ছেন। মণ্ডপের পাশাপাশি দুর্গা প্রতিমাতেও থাকছে চমক। কৃষ্ণনগরের আলোকসজ্জা থেকে অত্যাধুনিক আলোক সজ্জায় সজ্জিত হচ্ছে মণ্ডপ চত্বর। দুর্গাপুর শিল্পাঞ্চল সহ ভিনজেলার দর্শনার্থীদের নজর কাড়তে জাঁকজমকপূর্ণ মণ্ডপ গড়ে তুলছে পুজো কমিটি গুলি।
এমনই উদাহরণ মিলেছে মার্কনি দক্ষিণপল্লি পুজো কমিটির থিমে। তাঁদের এবারের থিম থাইল্যান্ডের ‘স্যাংচুয়ারি অব ট্রুথ’ মিউজিয়াম। তাদের মণ্ডপ গড়ছেন মেদিনীপুরের কাঁথির সুখ্যাত শিল্পী সুতানু মাইতি। আবার অগ্রণী সাংস্কৃতিক পরিষদ সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের থিম থাইল্যান্ডের বৃহত্তম বৌদ্ধ মন্দির ‘ওয়াট অরুণ’। গগনচুম্বী মণ্ডপের উচ্চতা প্রায় ১৫০ ফুট। দুর্গাপুর নবারুণ ক্লাবের দুর্গাপুজো কমিটির থিম ‘যক্ষপুরী’। যা থ্যাইল্যান্ডের একটি বৌদ্ধ মন্দিরের অনুকরণে গড়ে তোলা হচ্ছে। বেনাচিতি প্রভাত সঙ্ঘ সর্বজনীন পুজো কমিটির থিম রাজস্থানের অমর সাগর জৈন মন্দির। ওই পুজো কমিটি মহিলা পরিচালিত। দুর্গাপুর উর্বশী সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের থিম ‘এক টুকরো পাঞ্জাব’। চোখ ধাঁধানো ৮০ ফুট উচ্চতার সোনালি রঙের দুর্গায়ন মন্দির। পাশাপাশি  সিটিসেন্টারে চতুরঙ্গ সর্বজনীন দুর্গোৎসব কমিটির থিম ‘সোনার বাংলা’। সেখানে আবার বাংলার হস্ত, ক্ষুদ্র ও কুটির শিল্পের মেলবন্ধনে গড়ে উঠছে তাক লাগানো পুজো মণ্ডপ। তৈরি হচ্ছে বাঁশ, বেত, কাঠের বাটাম, শুকনো ডালপালা, হোগলা পাতা, পাট, কাপড় ও ডোকরার মূর্তি সহ ফাইবারের নানান মডেল দিয়ে। এক কথায় বাংলার সমস্ত রকমের হস্ত, ক্ষুদ্র ও কুটির শিল্পের নিদর্শন মিলবে ওই মণ্ডপে। মণ্ডপ গড়ছেন মেদিনীপুরের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মণ্ডপ শিল্পী গৌরাঙ্গ কুইল্যা।
দুর্গাপুরের আভিজাত্য পূর্ণ এলাকার সেক্টর টু-সি দুর্গাপুজো কমিটির পুজোর থিম ‘বাংলায় এলো মা’। এখানে মণ্ডপ সজ্জায় ব্যাবহার করা হচ্ছে, টেরাকোটার নানান কারুকার্য ও পোড়া মাটির পুতুল, ঝুড়ি, কুলো ও মাদুর সহ বাংলার নানান হস্তশিল্প দিয়ে গড়ে উঠছে আকর্ষণীয় মণ্ডপ। নদীয়ার শিল্পী মণ্ডপ গড়ছেন।
দুর্গাপুরের ফুলঝোড় সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজোর থিম ‘মাটির টানে’। মাটি ও খড় দিয়ে বিশাল আকৃতির মণ্ডপ গড়ে তাক লাগাতে চলেছে ওই কমিটি। অন্যদিকে, ‘উড়তে মোদের মানা’ এমনই অভিনব থিমে পুজো মণ্ডপ গড়ে মানব সমাজকে সচেতন করতে চলেছে দুর্গাপুরের বিধাননগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি। ওই পুজো পরিচালনা করে দুর্গাপুর ক্লাব স্যান্টোস। এমনই নানান চোখ ধাঁধানো প্রায় ১৫টি বিগ বাজেটের পুজো কমিটি আকর্ষণীয় থিম গড়ে টক্কর দিচ্ছে এবার দুর্গাপুজোয়।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ