Bartaman Logo
২৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হোটেলেই গা ঘামালেন কামিংসরা

কোচ সের্গিও লোবেরা জমানায় ভোল বদলে গিয়েছে মোহন বাগানের। হোসে মোলিনার সময় সাধারণত ম্যাচের পরের দিন রিহ্যাব করতেন ফুটবলাররা

হোটেলেই গা ঘামালেন কামিংসরা
  • ১১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোচ সের্গিও লোবেরা জমানায় ভোল বদলে গিয়েছে মোহন বাগানের। হোসে মোলিনার সময় সাধারণত ম্যাচের পরের দিন রিহ্যাব করতেন ফুটবলাররা। তারপর এক বা দু’দিন ছুটি থাকত। কিন্তু লোবেরা অনুশীলন করান অন্য ধাঁচে। গত রবিবার বেঙ্গালুরু ম্যাচের প্রস্তুতি শুরু করেন দিমিত্রিরা। দু’দিন অনুশীলনের পর মঙ্গলবার ফুটবলারদের বিশ্রাম দেন বাগান কোচ। এদিন হোটেলের জিমে গা ঘামালেন দিমিত্রি-আলবার্তোরা। তবে বেশিক্ষণ নয়। ঘড়ি ধরে ৪৫ মিনিটের পাওয়ার ট্রেনিং। আসলে ছোটো লিগ। তাই কম সময়ে বেশি ম্যাচ খেলতে হবে। এই পরিস্থিতিতে ফুটবলারদের তরতাজা রাখতেই খুব বেশি ওয়ার্কলোড দিতে চান না তিনি। 

Advertisement

রবসনকে এদিনও বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন কোচ লোবেরা। ওড়িশার বিরুদ্ধে ব্রাজিলিয়ান উইঙ্গারকে ছাড়াই ৫ গোল দিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। লেফট উইংয়ে শুরু করেছিলেন দিমিত্রি পেত্রাতোস। আপফ্রন্টে ম্যাকলারেনের সঙ্গে ছিলেন জেসন কামিংস। আগামী শনিবার সুনীল ছেত্রীদের বিরুদ্ধেও অজি ত্রিফলাতেই ভরসা রাখছেন স্প্যানিশ কোচ। এই মুহূর্তে ৪ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করেছে বেঙ্গালুরু। শেষ ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ে হারিয়েছে তারা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ