Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

‘বসন্তের কোকিল’ মুর্শিদাবাদের পদ্ম বিধায়ক, জিয়াগঞ্জে তোপ দেবাংশুর

জিয়াগঞ্জ শহরের ফুলতলায় তৃণমূলের জনসভায় ভিড় উপচে পড়ল।

‘বসন্তের কোকিল’ মুর্শিদাবাদের পদ্ম বিধায়ক, জিয়াগঞ্জে তোপ দেবাংশুর
  • ২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: জিয়াগঞ্জ শহরের ফুলতলায় তৃণমূলের জনসভায় ভিড় উপচে পড়ল। শনিবার বিকেলে ওই সভায় তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, মুর্শিদাবাদ জেলা পরিষদের কো-মেন্টর শাওনি সিংহরায়, দলের বাহাদুরপুর অঞ্চল সভাপতি বাবলু ঘোষ সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। দেবাংশু ও শাওনিদেবী বিজেপি সহ বিরোধীদের কড়া সমালোচনা করেন। সেইসঙ্গে মুর্শিদাবাদের বিজেপি বিধায়কের পাঁচবছরের ব্যর্থতার খতিয়ান তুলে ধরেন।

Advertisement

শাওনিদেবী বলেন, গত বিধানসভা নির্বাচনে মাত্র ২৪০০’র কিছু বেশি ভোটে পরাজিত হয়েছিলাম। কিন্তু, লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে যাইনি। পাঁচবছর ধরে সবসময় মুর্শিদাবাদ বিধানসভার মানুষ, দলের কর্মীসমর্থকদের পাশে ছিলাম। সাধ্যমতো তাঁদের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমি নির্বাচনে হেরে গেলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর আস্থা হারাননি। সেজন্য তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। পরে মুর্শিদাবাদ ও জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভা ভোটে জিতেছি। আমি আশাবাদী, আগামী বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করব।ওই সভায় দেবাংশু ভট্টাচার্য বলেন, হিন্দু-মুসলমান বিভাজন করে বিজেপি মাত্র ২৪০০ভোটে জিতেছিল। ওরা জিতলে যদি মানুষের লাভ হত, তা হলেও বুঝতাম। কিন্তু, সেটা হয়নি। এখানে জেতার পর বিজেপি বিধায়ককে মানুষ আর দেখতে পায়নি। তিনি মানুষের জন্য কোনও কাজ করেননি। আবার ভোট আসছে। ফের তাঁকে বসন্তের কোকিলের মতো দেখা যাবে। আমি নিশ্চিত, মুর্শিদাবাদের মানুষ পাঁচবছর আগের ভুল আর করবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ