Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / ব্যবসা

জুন মাসে দেশের শিল্পোৎপাদনের হার বেড়ে ৭.৩ শতাংশ

জুন মাসে দেশের শিল্পোৎপাদনের হার বেড়ে দাঁড়িয়েছে ৭.৩ শতাংশ। মে মাসে তা ছিল ৫.১ শতাংশ। জাতীয় পরিসংখ্যান দপ্তরের (এনএসও) তথ্য অনুযায়ী, উৎপাদন খাতে ৭.৮ শতাংশ এবং বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ খাতে ১০.৬ শতাংশ বৃদ্ধি শিল্পোৎপাদনের গতি বাড়াতে বড়ো ভূমিকা নিয়েছে।

জুন মাসে দেশের শিল্পোৎপাদনের হার বেড়ে ৭.৩ শতাংশ
  • ২৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জুন মাসে দেশের শিল্পোৎপাদনের হার বেড়ে দাঁড়িয়েছে ৭.৩ শতাংশ। মে মাসে তা ছিল ৫.১ শতাংশ। জাতীয় পরিসংখ্যান দপ্তরের (এনএসও) তথ্য অনুযায়ী, উৎপাদন খাতে ৭.৮ শতাংশ এবং বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ খাতে ১০.৬ শতাংশ বৃদ্ধি শিল্পোৎপাদনের গতি বাড়াতে বড়ো ভূমিকা নিয়েছে। গত বছরের জুনের তুলনায় এবছর জুনে খনি ও খনিজ উত্তোলন খাতে উৎপাদন বেড়েছে ১ শতাংশ। বর্জ্য ব্যবস্থাপনা খাতে উৎপাদন বেড়েছে ৬.১ শতাংশ। উৎপাদন খাতের ২৩টি শিল্পগোষ্ঠীর মধ্যে ১৯টিতেই ইতিবাচক বৃদ্ধি দেখা গিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন খাতে, বৃদ্ধির হার ৩৪ শতাংশ। এছাড়া মোটরগাড়ি, ট্রেলার ও সেমি-ট্রেলার উৎপাদন খাতে ১৭.৫ শতাংশ এবং খাদ্যপণ্য উৎপাদন খাতে ১০.৮ শতাংশ বৃদ্ধি হয়েছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ