Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬

এবার সরকার বিরোধী আন্দোলন সড়কে নিয়ে যেতে উদ্যোগী কংগ্রেস

সংসদে মোদি সরকারকে নাস্তানাবুদ করে প্রতিবাদ বিক্ষোভ তো হল। কিন্তু সড়কে? জনমানসে তার কোনো প্রভাব পড়ল কি?

এবার সরকার বিরোধী আন্দোলন সড়কে নিয়ে যেতে উদ্যোগী কংগ্রেস
  • ১৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদে মোদি সরকারকে নাস্তানাবুদ করে প্রতিবাদ বিক্ষোভ তো হল। কিন্তু সড়কে? জনমানসে তার কোনো প্রভাব পড়ল কি? তারই হিসাব নিকেশের লক্ষ্যে আগামী বুধবার ১৯ আগস্ট ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকল কংগ্রেস। ছাত্র বিক্ষোভ জাগিয়ে রাখতে আগামী ২২ আগস্ট রাহুল গান্ধী কংগ্রেসের ‘ছাত্রো কি গুঞ্জ’ কর্মসূচিতে পুনে যাচ্ছেন। এর আগে উত্তরাখণ্ড, বিহার, প্রয়াগরাজে একই কর্মসূচি করে সাড়া পেয়েছেন তিনি। তাই এটি বিজেপি শাসিত রাজ্যে আগামীদিনে জারি রাখবেন। 

Advertisement

তারই সঙ্গে হিন্দি বলয়ে হবে রামমন্দিরের প্রণামি চুরির ই‌স্যুতে কর্মসূচি। উত্তরপ্রদেশে আগামী বছর বিধানসভা নির্বাচন। তাই অযোধ্যার প্রণামি চুরির ইস্যু কোনোভাবেই হাতছাড়া করতে নারাজ অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। তার সঙ্গেই রয়েছে কংগ্রেস। এখনো পর্যন্ত যা রাজনৈতিক সমীকরণ, উত্তরপ্রদেশ বিধানসভায় কংগ্রেস-সমাজবাদী পার্টি জোট করেই বিজেপি মোকাবিলায় নামবে। তাই দুই দলই প্রণামি চুরির ইস্যুটিতে জোর দিতে চাইছে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড সহ হিন্দি বলয়ে এই কর্মসূচি বাড়ানো হবে বলেই ঠিক করেছে কংগ্রেস। সামনেই উৎসবের পর্ব। তাই কীভাবে তা হবে, তা নিয়ে চর্চাতেই বৈঠকে বসছে কংগ্রেসের সর্বোচ্চ কমিটি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ