Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রবিবারই খুলে গেল চিংড়িঘাটা ফ্লাইওভার

সপ্তাহান্তে প্রায় ৬০ ঘণ্টা বন্ধ থাকার পর আজ, সোমবার যান চলাচলের জন্য চিংড়িঘাটা ফ্লাইওভার খুলে দেওয়ার কথা ছিল।

রবিবারই খুলে গেল চিংড়িঘাটা ফ্লাইওভার
  • ১৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহান্তে প্রায় ৬০ ঘণ্টা বন্ধ থাকার পর আজ, সোমবার যান চলাচলের জন্য চিংড়িঘাটা ফ্লাইওভার খুলে দেওয়ার কথা ছিল। লালবাজারের নির্দেশিকা অনুযায়ী আজ, সকাল ৮টা থেকে ফ্লাইওভারে যান চলাচলের অনুমতির নির্দেশিকা ছিল। কিন্তু, নির্ধারিত সময়ের আগেই রবিবার তা চালু করে দেওয়া হল। এদিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ফ্লাইওভারে যান চলাচলের অনুমতি দেয় লালবাজার। পূর্ব কলকাতার সঙ্গে সল্টলেকের সংযোগকারী এই গুরুত্বপূর্ণ উড়ালপুল। আজ সকালে অফিস টাইমে ফ্লাইওভার ধরেই সল্টলেক, সেক্টর ফাইভ, নিউটাউন পৌঁছে যেতে পারবেন যাত্রীরা। উড়ালপুল বন্ধ থাকায় বাইপাসে যে যানজট হচ্ছিল, আজ থেকে তা অনেকটাই কমে যাবে বলে আশা করছে ট্রাফিক পুলিশ। প্রসঙ্গত, নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো রুটের বাকি থাকা কাজ শেষ করতেই চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ রাখা হয়েছিল।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ