Bartaman Logo
৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

নতুন আঙ্গিকে, জুটির রসায়ন

তাঁদের জুটি বলিউডে অত্যন্ত সমাদৃত। নয়ের দশকে একের পর এক হিট দিয়েছেন তাঁরা। অর্থাৎ অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন।

নতুন আঙ্গিকে, জুটির রসায়ন
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• তাঁদের জুটি বলিউডে অত্যন্ত সমাদৃত। নয়ের দশকে একের পর এক হিট দিয়েছেন তাঁরা। অর্থাৎ অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন। ফের তাঁরা ফিরছেন জুটিতে। এবার ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে। তবে কেবল এই জুটির প্রত্যাবর্তনই নয়, শোনা যাচ্ছে এই ছবিতে সম্পূর্ণ নতুন আঙ্গিকে ফুটিয়ে তোলা হবে অক্ষয় ও রবিনাকে। তাঁদের রসায়নে থাকবে নতুনত্ব। সম্প্রতি এই ছবির জন্য ১৮ দিনের শ্যুট শেষ করেছেন রবিনা। বলিউডে একের পর এক ছবিতে রবিনা ও অক্ষয়ের জুটিকে পছন্দ করেছিলেন দর্শক। ফের তাঁদের একই স্ক্রিনে দেখা যাবে, এই খবরে খুশি অনুরাগীরা। আগামী ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ