Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘অপরাজিতা বিল’ আটকে রেখেছে কেন্দ্র, দাবি তৃণমূলের

গত বছর সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আনা ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল।

‘অপরাজিতা বিল’ আটকে রেখেছে কেন্দ্র, দাবি তৃণমূলের
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত বছর সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আনা ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল। বিধানসভায় পাশ হলেও বিলটি এখনও ছাড়পত্র পায়নি। যদি এই বিলটি অনুমোদন পেয়ে আইনে পরিণত হয়, তাহলে নয়া দৃষ্টান্ত স্থাপন হবে বলেই দাবি তৃণমূলের। সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনার পর বিজেপি যে ধরনের অভিযোগ এনেছে, তার জবাব দিতে অপরাজিতা বিলকে সামনে এনেছে তৃণমূল। শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে দলীয় নেতৃত্ব। রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘১০ মাস আগে অপরাজিতা বিল বিধানসভায় পাশ হয়েছে।  কিন্তু বিজেপি কোনওভাবেই চায় না, বিলটি আইনে পরিণত হোক। তাদের রাজনীতির জন্যই বিলটি দিল্লিতে আটকে রয়েছে। বিজেপি নেতাদের উচিত ছিল, রাষ্ট্রপতির কাছে আবেদন করে বিলটির দ্রুত অনুমোদন আদায় করা।’ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ যারা ঘটাবে, তাদের সর্বোচ্চ শাস্তি হোক। সেখানে অপরাজিতা বিল আইনে পরিণত হলে নয়া দৃষ্টান্ত তৈরি হবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ