নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটারদের কঠিন অনুশাসনে বাঁধতে চাইছে বিসিসিআই। কোটিপতি লিগ চলাকালীন অনেকেই সঙ্গে বান্ধবী, প্রেমিকাদের নিয়ে ঘুরছেন। এই তালিকায় পড়ছেন হার্দিক পান্ডিয়া, ঈশান কিষান, যশস্বী জয়সওয়াল, অর্শদীপ সিংয়ের মতো পরিচিত মুখ। এঁদের বান্ধবীরা থাকছেন টিম হোটেলে। বোর্ড কর্তারা মনে করছেন এতে দলীয় শৃঙ্খলা প্রভাব পড়তে বাধ্য। তাছাড়া, অনেক সময় বান্ধবীদের জন্য টিমবাস ছাড়তেও দেরি হচ্ছে। এই ‘গার্লফ্রেন্ড সংস্কৃতি’ ছেঁটে ফেলতে এবার মরিয়া বোর্ড।



