Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

টেট: ফল রিভিউয়ের সুযোগ দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ

খুব তাড়াতাড়ি টেট ২০২৩-এর রিভিউয়ের আবেদন গ্রহণ শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যে ওএমআরের প্রতিলিপি, মডেল অ্যানসার কি এবং মার্কশিট দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের।

টেট: ফল রিভিউয়ের সুযোগ দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ
  • ৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খুব তাড়াতাড়ি টেট ২০২৩-এর রিভিউয়ের আবেদন গ্রহণ শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যে ওএমআরের প্রতিলিপি, মডেল অ্যানসার কি এবং মার্কশিট দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের। পর্ষদের এক কর্তা বলেন, ‘নথিগুলি মিলিয়ে কোনও আপত্তি থাকলে পরীক্ষার্থীরা আবেদন জানাতে পারবেন। দ্রুতই সেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে পর্ষদ।’ প্রসঙ্গত, এই টেটে ৬ হাজার ৭৫৪ জন পরীক্ষার্থী সফল হয়েছেন। ইতিমধ্যেই ১৩ হাজার ৪২১টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করেছে পর্ষদ। সেই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া এ মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে শুরু হতে পারে। তার আগেই মার্কশিট সংশোধনীর কাজ সেরে ফেলবে পর্ষদ। তার পরেই চূড়ান্ত শংসাপত্র দেওয়া হবে সফল পরীক্ষার্থীদের। এ মাসে শুরু হতে চলা নিয়োগ প্রক্রিয়ায় ২০২৩ সালের টেট উত্তীর্ণরা তো বটেই, ২০২২ এবং তার আগের টেট-এ সফল হওয়া প্রার্থীরাও অংশ নিতে পারবেন। ফলে, প্রতিযোগিতা রীতিমতো তুঙ্গে থাকবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ