Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

দোলের রাতে ময়নাগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত যুবক

শুক্রবার দোলের রাতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে ফ্লাইওভার সংলগ্ন এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। যার জেরে মৃত্যু হল এক যুবকের।

দোলের রাতে ময়নাগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত যুবক
  • ১৫ মার্চ, ২০২৫ ১৩:০৩
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: শুক্রবার দোলের রাতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে ফ্লাইওভার সংলগ্ন এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। যার জেরে মৃত্যু হল এক যুবকের। পুলিস সূত্রে খবর, মৃত যুবকের নাম সায়ন সরকার (২৬)। তার বাড়ির ময়নাগুড়ি শহরের দেবীনগর পাড়ায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক  বাইক নিয়ে জলপাইগুড়ি দিক থেকে ময়নাগুড়ি শহরের দিকে আসছিলেন। কিন্তু, ফ্লাইওভারের সামনে এলে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। কোনও একটি গাড়ির পিছন দিক থেকে এসে তার বাইক সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সায়ন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ময়নাগুড়ি  হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিস ঘাতক গাড়িটির খোঁজ শুরু করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ