Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা উলুবেড়িয়ার নার্সিংহোমে

রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা উলুবেড়িয়ার নার্সিংহোমে
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: রোগীর মৃত্যুর সংবাদ পরিবারের লোকজনকে দেরি করে জানানো হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিল উলুবেড়িয়া বাজারপাড়ার একটি নার্সিংহোমে। রবিবার দুপুরের এই নিয়ে রোগীর আত্মীয়রা নার্সিংহোমের বাইরে বিক্ষোভ দেখান। পরে উলুবেড়িয়া থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

শনিবার রাতে বাউড়িয়ার শ্যামসু্ন্দরচকের বাসিন্দা সেখ আলাউদ্দিনকে ওই নার্সিংহোমটিতে ভর্তি করা হয়। রবিবার ভোরে তাঁর মৃত্যু হয়। এদিকে আলাউদ্দিনের মৃত্যুর কয়েক ঘণ্টা পরেই তাঁর আত্মীয়রা নার্সিংহোমে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের অভিযোগ, নার্সিংহোম কর্তৃপক্ষ টাকা আদায়ের জন্য তাঁদের দেরি করে মৃত্যুর খবর দিয়েছে। পরে উলুবেড়িয়া থানার পুলিস ঘটনাস্থলে পৌছে রোগীর আত্মীয়দের শান্ত করে।
তবে অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। নার্সিংহোমের মালিক সেখ নুর ইসলাম জানান, শনিবার আশঙ্কাজনক অবস্থায় রোগীকে এখানে ভর্তি করা হয়েছিল। তাঁর শারীরিক অবস্থার কথা আমরা পরিবারের লোকজনদের জানিয়েছিলাম। পরে রবিবার সকালে রোগীর মৃত্যু হলে আমরা নিয়ম অনুযায়ী ওদের খবরও দিয়েছিলাম। ওঁরা মিথ্যা অভিযোগ করছেন।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ