Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিঙিমারি নদীতে মাছ ধরা নিয়ে ভারতীয় ও বাংলাদেশিদের ঝামেলা, উত্তেজনা সীমান্তে

দিনহাটা মহকুমার সিতাই ব্লকের পশ্চিম চামটা এলাকায় শিঙিমারি নদীতে মাছ ধরতে গিয়েছিলেন ভারতীয় মৎস্যজীবীরা। ভারত-বাংলাদেশ সংলগ্ন এই গ্রামে শনিবার হঠাৎই ভারতীয় মৎস্যজীবীদের বাধা দেয় বাংলাদেশিরা।

শিঙিমারি নদীতে মাছ ধরা নিয়ে ভারতীয় ও বাংলাদেশিদের ঝামেলা, উত্তেজনা সীমান্তে
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দিনহাটা: দিনহাটা মহকুমার সিতাই ব্লকের পশ্চিম চামটা এলাকায় শিঙিমারি নদীতে মাছ ধরতে গিয়েছিলেন ভারতীয় মৎস্যজীবীরা। ভারত-বাংলাদেশ সংলগ্ন এই গ্রামে শনিবার হঠাৎই ভারতীয় মৎস্যজীবীদের বাধা দেয় বাংলাদেশিরা। মাছ ধরতে যাওয়া জেলেদের আক্রমণও করে প্রতিবেশী দেশের বাসিন্দারা। পাল্টা প্রতিবাদ জানান ভারতীয় জেলেরা। দুই দেশের নাগরিকদের ধস্তাধস্তির খবর পৌঁছে যায় বিএসএফের কানে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বিএসএফের স্থানীয় স্তরের শীর্ষকর্তারা। এদিকে, বিএসএফ জওয়ানদের দেখে পালিয়ে যায় ওই দেশের নাগরিকরা। অক্ষত অবস্থায় ভারতীয়দের উদ্ধার করা হয়। শনিবার সিতাইয়ে ঘটনাটি ঘটে। আর ওই ঘটনার প্রতিবাদে রবিবার ওই সীমান্তে ভারত ও বাংলাদেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। যদিও বাংলাদেশিদের হঠাৎ আক্রমণে আতঙ্কিত ভারতীয় জেলেরা। 

Advertisement

শিঙিমারি নদী সিতাইয়ের পশ্চিম চামটা গ্রাম বরাবর ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা বরাবর বয়ে চলেছে। ওই নদীতেই রয়েছে আন্তর্জাতিক পিলার। সম্প্রতি ভাঙনে ভারতীয় কিছুটা অংশ নদীগর্ভে চলে যায়। সেই এলাকাগুলিতে নিরাপদেই মাছ ধরেন ভারতীয় জেলেরা। প্রতিদিনের সেই নিয়মে বাধা হয়ে ওঠে শনিবার। আচমকা ভারতীয়দের উপর আক্রমণ চালায় বাংলাদেশি একদল দুষ্কৃতী। ওই দুষ্কৃতীদের আক্রমণে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন গ্রামবাসীরাও। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন ভারত ও বাংলাদেশের দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে হাতাহাতি চলে কিছুক্ষণ। দ্রুত খবর পৌঁছয় সীমান্ত রক্ষী বাহিনীর কাছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। বাংলাদেশিদের এমন আচরণের তীব্র প্রতিবাদ জানায় ভারতীয়রা। দিনহাটার মহকুমা পুলিস আধিকারিক ধীমান মিত্র বলেন, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় সিতাইয়ের পশ্চিম চামটায় মৎস্যজীবীদের সঙ্গে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছিল। বর্তমানে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক বিএসএফের গুয়াহাটি ফ্রন্টিয়ারের এক শীর্ষ কর্তা বলেন, দুই দেশের মৎস্যজীবীদের সঙ্গে শনিবার হাতাহাতি হয়েছিল। রবিবার এ বিষয়ে বিজিবি’র সঙ্গে আমাদের ফ্ল্যাগ মিটিং হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরাও ওদিকে বাড়তি নজরদারি চালাচ্ছি। ওই ঘটনার পর গ্রামবাসীরা আতঙ্কে রয়েছেন। মৎস্যজীবীরা জানিয়েছেন, শনিবারের ঘটনার পর নদীতে একা মাছ ধরতে যেতে অনেকেই এখন ভয় পাচ্ছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ