Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঠিকাকর্মীদের মারপিটে শিয়ালদহ ডিআরএম বিল্ডিং চত্বরে উত্তেজনা

ঠিকাকর্মীদের মারপিটে শিয়ালদহ ডিআরএম বিল্ডিং চত্বরে উত্তেজনা
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ স্টেশনের ডিআরএম বিল্ডিংয়ের বাইরে ধুন্ধুমার। বুধবার দুই ঠিকাদার সংস্থার কর্মীদের মধ্যে বচসা, হাতাহাতির জেরে উত্তাল হল ডিআরএম বিল্ডিং চত্বর, এমনই দাবি রেলের। দু’পক্ষের হাতাহাতিতে কয়েকজন আহতও হন। পরে রেলের থেকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নারকেলডাঙা থানার পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

Advertisement

জানা গিয়েছে, সঠিকভাবে বেতন না পাওয়া, কাজ থেকে চুক্তিভিত্তিক কর্মীদের বসিয়ে দেওয়ার অভিযোগে এক ঠিকাদারের কর্মীরা ডিআরএমকে ডেপুটেশন দিতে গিয়েছিলেন। সেখানেই অপর এক ঠিকাদারের কর্মীদের সঙ্গে তাঁদের হাতাহাতি শুরু হয়। রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহের ডিআরএম বিল্ডিং সংস্কারের কাজ হচ্ছে। সেখানে এদিন দু’পক্ষের ঠিকাকর্মীদের মধ্যে কাজ পাওয়া সংক্রান্ত বিষয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে সেই বচসা সংঘর্ষের চেহারা নেয়। তাতে দু’পক্ষের কয়েকজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলার মোনালিসা বন্দ্যোপাধ্যায়। রেল জানিয়েছে, ডিআরএম ভবন যেহেতু শিয়ালদহ স্টেশন চত্বরের বাইরে, তাই ঘটনার সময় নারকেলডাঙা থানাকে খবর দেওয়া হয়। থানা এসে বিক্ষোভ সামলে অবস্থা স্বাভাবিক করে। কয়েকজন আটক হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ