Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বুধবার পর্যন্ত বৃষ্টিতে সাময়িক লাগাম দক্ষিণবঙ্গে, শীঘ্রই দেশ থেকে বর্ষার বিদায়, শুরু রাজস্থান থেকে

পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষার বিদায় প্রক্রিয়া ১৯ সেপ্টেম্বর নাগাদ শুরু হবে

বুধবার পর্যন্ত বৃষ্টিতে সাময়িক লাগাম দক্ষিণবঙ্গে, শীঘ্রই দেশ থেকে বর্ষার বিদায়, শুরু রাজস্থান থেকে
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষার বিদায় প্রক্রিয়া ১৯ সেপ্টেম্বর নাগাদ শুরু হবে। সোমবার ঘোষণা করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়েছে, ২২ সেপ্টেম্বর নাগাদ দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্র উপকূলের কাছে একটি নিম্নচাপ আসতে পারে। পরবর্তীকালে এই নিম্নচাপটির নির্দিষ্ট  গতিপ্রকৃতি কী হবে সেই ব্যাপারে আবহাওয়া দপ্তর এখনো কিছু জানায়নি। তবে আবহাওয়ার পূর্বাভাস প্রক্রিয়ায় যুক্ত কয়েকটি গাণিতিক মডেল মনে করছে, এই নিম্নচাপটি বেশ শক্তিশালী হবে এবং এর প্রভাবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি বাড়বে।

Advertisement

আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হবে। তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান জানিয়েছেন। মৌসুমি বায়ুর সক্রিয়তা এখন দক্ষিণবঙ্গে কম। বুধবারের পর তা বাড়বে বলেই আশা করছেন তাঁরা। উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল লাগোয়া বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হলেও সেটা বিশেষ কিছু প্রভাব ফেলবে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
এবার মোটামুটি স্বাভাবিক সময়ে দেশ থেকে বর্ষার বিদায় শুরু হচ্ছে। পশ্চিম রাজস্থান থেকেই বর্ষা বিদায় শুরু হয়। এরাজ্য ঩থেকে বর্ষা বিদায়ের স্বাভাবিক সময় ১০ অক্টোবর, অর্থাৎ এখনো অনেকটাই দেরি আছে। উত্তর-পশ্চিম ভারতে বিপরীত ঘূর্ণাবর্ত সক্রিয় হয়ে ওঠার কারণে সেখানে শুকনো বাতাস ঢুকতে শুরু করবে। সেখান থেকে আগে বর্ষা বিদায় নেবে।
তবে তার আগে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল তার প্রভাবে এখন  গুজরাত, রাজস্থান, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের কিছু অংশে বৃষ্টি বেড়েছে। ওই নিম্নচাপটি সোমবার দক্ষিণ-পূর্ব রাজস্থান এবং লাগোয়া উত্তর গুজরাতের উপর ছিল। গুজরাতের সৌরাষ্ট্র-কচ্ছ এলাকায় এবার বৃষ্টির প্রচুর ঘাটতি আছে। নিম্নচাপটির জন্য সেই ঘাটতি কিছুটা হলেও কমবে বলে আবহাওয়াবিদদের আশা। এই নিম্নচাপটি আরও কয়েকদিন উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় থাকতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ