Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দার্জিলিংয়ে তাপমাত্রা ৬ ডিগ্রি, জানুন আজ কলকাতার আবহাওয়ার আপডেট

সকালে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতা ১৭.৪ ডিগ্রি।

দার্জিলিংয়ে তাপমাত্রা ৬ ডিগ্রি, জানুন আজ কলকাতার আবহাওয়ার আপডেট
  • ২৯ নভেম্বর, ২০২৫ ১১:১১
Prefer us on Google

কলকাতা, ২৯ নভেম্বর : শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ পরিষ্কার হতে থাকে আকাশ। দেখা মিলেছে সূর্যেরও। ইতিমধ্যে শীত বেশ জাঁকিয়ে পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিন সকালে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতা ১৭.৪ ডিগ্রি। অন্যদিকে, ঠান্ডায় কাঁপছে পাহাড়। পার্বত্য দার্জিলিংয়ে তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ৬ ডিগ্রি। আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গে শীতের আমেজ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

Advertisement

আজ কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ১৭.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি কম।

Advertisement
সম্পর্কিত সংবাদ