Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ওমানে পরিচারিকার কাজে গিয়ে নির্যাতনের শিকার তেলেঙ্গানার তরুণী, ভিডিও বার্তায় দেশে ফেরার আর্জি

ওমানে পরিচারিকার কাজে গিয়ে নির্যাতনের শিকার তেলেঙ্গানার সবনম বেগম। দ্রুত দেশে ফিরিয়ে আনার আবেদন জানালেন। বিস্তারিত পড়ুন।

ওমানে পরিচারিকার কাজে গিয়ে নির্যাতনের শিকার তেলেঙ্গানার তরুণী, ভিডিও বার্তায় দেশে ফেরার আর্জি
  • ১৯ জুলাই, ২০২৬ ০৮:৩৭
Prefer us on Google

মাসকাট, ১৯ জুলাই: কাজের তাগিদে তেলেঙ্গানার সবনম বেগম পাড়ি দিয়েছিলেন সুদূর ওমানের রাজধানী মাসকাটে । আর সেখানেই গিয়ে বিপদে পড়তে হল তাঁকে। মাসকাটে পরিচারিকার কাজে গিয়েছিলেন তিনি। তাঁর দাবি, প্রতিদিন ১২ থেকে ১৫ ঘণ্টা কাজ করানো হলেও টানা তিন মাসেরও বেশি সময় ধরে কোনও বেতন দেওয়া হয়নি। পাশাপাশি শারীরিক নির্যাতন, পর্যাপ্ত খাবার না দেওয়া এবং যোগাযোগের সুযোগ থেকেও তাঁকে বঞ্চিত করা হয়েছে।

Advertisement

২৬ বছর বয়সি শবনম বেগম জানান, গত ২৬ মার্চ স্থানীয় এক নিয়োগ সংস্থার এজেন্ট মাসিক ২০০ ওমানি রিয়াল যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ হাজার টাকা বেতনের কাজের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে মাসকাটে পাঠায়। কিন্তু সেখানে পৌঁছনোর পরই সমস্যায় পরেন তিনি। তার অভিযোগ ওই এজেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী এক জায়গায় কাজ না দিয়ে বিভিন্ন বাড়িতে দীর্ঘ সময় ধরে তাঁকে দিয়ে কাজ করানো হয়। 

সাম্প্রতি একটি ভিডিও বার্তায় শবনম জানান, প্রথম দেড় মাস তাঁর কাছে মোবাইল ফোনও ছিল না। তিনি অভিযোগ করেন, তাঁকে মারধর করা হয়েছে, মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং ঠিকমতো খাবারও দেওয়া হয়নি। শেষ পর্যন্ত নির্যাতন সহ্য করতে না পেরে তিনি সেখান থেকে পালিয়ে মাসকাটে ভারতীয় দূতাবাসে আশ্রয় নেন। তবে তাঁর অভিযোগ, নিয়োগকারী এজেন্টরা তাঁর পাসপোর্ট নিজেদের কাছে রেখে দিয়েছে। ভিডিও বার্তায় তিনি দ্রুত দেশে ফিরিয়ে আনার আবেদন জানান। 

এই ঘটনার কথা প্রকাশ্যে আনেন হায়দরাবাদের রাজনীতিক ও এমবিটি নেতা আমজাদ উল্লাহ খান। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, সবনমকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ওমানে পাঠানো হয়েছিল এবং সেখানে তাঁকে দীর্ঘ সময় কাজ করিয়ে বেতন দেওয়া হয়নি। একই সঙ্গে তিনি অভিযুক্ত নিয়োগ এজেন্টের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 শবনমের পরিবারের পক্ষ থেকে ভারতের বিদেশমন্ত্রী এস.জয়শঙ্করের কাছে এ বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করার আবেদন জানানো হয়েছে। তাঁদের দাবি মাসকটে ভারতীয় দূতাবাস যেন তাঁর নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত তাঁকে হায়দরাবাদে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। এদিকে, মাসকাটে ভারতীয় দূতাবাস জানিয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে এবং ইতিমধ্যেই পদক্ষেপ শুরু হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ