Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মহেশতলায় লরির ধাক্কায় মৃত কিশোর

মহেশতলায় লরির ধাক্কায় মৃত কিশোর
  • ২৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: বৃহস্পতিবার মহেশতলা থানার দৌলতপুর ফুলবাগানে একটি বালি বোঝাই লরির ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়। মৃতের নাম উজ্জ্বল মণ্ডল (১২)। এদিন দুপুরে এই দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা লরিটিতে ভাঙচুর চালান। চালক ও গাড়ির মালিককে ঘটনাস্থলে আনতে হবে, এই দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে পুলিস গেলে তাদের ঘিরেও বিক্ষোভ চলে। শেষে গাড়ির চালক ও খালাসিকে আটক করে পুলিস। এরপর পরিস্থতি স্বাভাবিক হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠ শ্রেণির ওই ছাত্র উজ্জ্বল মণ্ডল সাইকেলে করে যাচ্ছিল। আচমকা বালি বোঝাই লরিটি এসে তার সাইকেলে ধাক্কা দেয়। তার মাথার উপর দিয়ে চলে যায় লরির চাকা। হাসপাতালে নিয়ে গেলে ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ