Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আধুনিক ড্রোন থেকে ফাটানো হবে টিয়ার গ্যাসের সেল

আধুনিক ড্রোন থেকে ফাটানো হবে টিয়ার গ্যাসের সেল
  • ২৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এবার থেকে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিসের অত্যাধুনিক ড্রোন থেকে ফাটানো হবে টিয়ার গ্যাসের সেল। সোমবার তারই প্রাথমিক পর্যায়ের মহড়া হল বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে। এদিন বারাসত পুলিস জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া, অতিরিক্ত সুপার স্পর্শ নীলাঙ্গির উপস্থিতিতে মহড়া হল। পুলিস সূত্রে জানা গিয়েছে, এতদিন রাজনৈতিক সমাবেশ, বিক্ষোভ বা আন্দোলনে ড্রোন উড়িয়ে নজরদারি চালাত পুলিস। আর বিশৃঙ্খলা মোকাবিলায় পুলিস ব্যবহার করত পৃথক টিয়ার গ্যাসের সেল ফাটানোর বন্দুক। এবার নজরদারির পাশাপাশি জনতাকে ছত্রভঙ্গ করতেও ব্যবহার হবে শক্তিশালী ড্রোন। ট্রিগার সিস্টেমে আধুনিক ড্রোন থেকে ফাটানো হবে চিলি পাউডারের সেল। পুলিসের এক কর্তা বলেন, রাজ্যজুড়ে এই ড্রোন ব্যবহার করবে পুলিস। এদিন এর কার্যকলাপ নিয়ে মহড়া হয়েছে। যেখানে বারাসত ও মধ্যমগ্রাম থানার পুলিস উপস্থিত ছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ