নয়াদিল্লি: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’টি সীমিত ওভারের সিরিজ খেলবে ভারত। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু ২৭ সেপ্টেম্বর। এরপর ৬ অক্টোবর শুরু পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। এই দুই সিরিজের জন্য বুধবার দল নির্বাচন। আলোচনার কেন্দ্রে ঋষভ পন্থ। এমনিতেই জাতীয় দলে তাঁর জায়গা টলমল। টেস্ট স্কোয়াডে ভাইস ক্যাপ্টেন্সি খুইয়েছেন। ওডিআই দলে প্রথম উইকেটকিপার লোকেশ রাহুল। ওপেনার হিসাবে ঈশান কিষান খেলায় ঋষভের জায়গা হচ্ছিল না। কিন্তু ঈশান যাচ্ছেন এশিয়ান গেমস খেলতে। তাঁর লোকেশের সঙ্গে ঋষভের ওডিআই স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
চোট সারিয়ে মাঠে ফেরার জন্য প্রস্তুত হার্দিক পান্ডিয়া। ম্যাচ কন্ডিশনে আছেন কিনা তা দেখে নেওয়ার জন্য অক্টোবরের শুরুতে হার্দিককে ভারতীয় ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। তবে হার্দিক এখন অনেকটাই ফিট। তাই ঘরের মাঠে তাঁকে খেলার সুযোগ দেওয়া হতে পারে। পাশাপাশি, ঋতুরাজ গায়কোয়াড়, রজত পাতিদারের স্কোয়াডে থাকার সম্ভাবনা প্রবল। শ্রেয়স আয়ার অবশ্য ওডিআই সিরিজে নেই। তাঁর নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবে ভারত। ঋতুরাজকে ফিরিয়ে তাই টপ অর্ডার শক্তিশালী করার দিকে নজর থাকবে নির্বাচকদের। ভারতের প্রথম তিন ব্যাটার শুভমান গিল, রোহিত শর্মা ও বিরাট কোহলি।
ঘরের মাঠে ভারতীয় স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন। সেই অঙ্কে স্পিন ব্রিগেডকেও শক্তিশালী করা দরকার। লড়াইয়ে রবীন্দ্র জাদেজার সঙ্গে মানব সুথার। তবে জাদেজা অনেকদিন ওয়ান ডে খেলেননি। কিন্তু পরিস্থিতির চাপে তাঁকে স্কোয়াডে রাখতে হতে পারে। কারণ, অক্ষর প্যাটেল ও হর্ষ দুবে এশিয়ান গেমসে খেলবেন। সঙ্গে বিপরাজ নিগম, জিশান আনসারির নামও চর্চায় রয়েছে। পেস আক্রমণে সিরাজের ফেরার সম্ভাবনা প্রবল। ইংল্যান্ড সফরে তিনি দলে ছিলেন না। যশপ্রীত বুমরাহ জাপান যাবেন। অভিজ্ঞতার নিরিখে তাই সিরাজের পাল্লা ভারি। এই পরিস্থিতিতেও মহম্মদ সামি ও যুজভেন্দ্র চাহালের জাতীয় দলে কামব্যাকের পথ কণ্টকাকীর্ণ। তাঁদের কেউ ফিরলে সেটাই হবে চমক। খেলবেন। সঙ্গে বিপরাজ নিগম, জিশান আনসারির নামও চর্চায় রয়েছে। পেস আক্রমণে সিরাজের ফেরার সম্ভাবনা প্রবল। ইংল্যান্ড সফরে তিনি দলে ছিলেন না। যশপ্রীত বুমরাহ জাপান যাবেন। অভিজ্ঞতার নিরিখে তাই সিরাজের পাল্লা ভারি। এই পরিস্থিতিতেও মহম্মদ সামি ও যুজভেন্দ্র চাহালের জাতীয় দলে কামব্যাকের পথ কণ্টকাকীর্ণ। তাঁদের কেউ ফিরলে সেটাই হবে চমক।