নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জনগণনার ফিল্ড ভিজিটের জন্য ব্যস্ত থাকবেন স্কুল শিক্ষকরা। তাই স্কুল শিক্ষা কমিশনারের কাছে চিঠি পাঠিয়ে মাধ্যমিক পরীক্ষার সূচি পরিবর্তনের আবেদন জানাল মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার পাঠানো এই চিঠিতে আবেদন করা হয়েছে, ১৫ ফেব্রুয়ারির পরিবর্তে ২ মার্চ থেকে পরীক্ষা শুরু করা হোক। আগের সূচি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পরীক্ষা হওয়ার কথা ছিল। নয়া প্রস্তাবিত সূচি অনুযায়ী পরীক্ষা শেষ হবে ১৬ মার্চ।
Advertisement



