স্কটিশের পথে হেঁটে শিয়ালদহ লোরেটো ডে স্কুলও কো-এড
  • ৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৭০ বছরের প্রথা ভেঙে ২০২৮ সাল থেকে ছেলেদের ভরতি নিতে চলেছে শিয়ালদহ লোরেটো ডে স্কুল। লোরেটো এডুকেশনের অধিকর্তা নন্দিনী ভট্টাচার্য এবং স্কুলের অধ্যক্ষা বৈশালী মণ্ডলদের মতে, শিক্ষক, শিক্ষাকর্মী, অভিভাবক—সব পক্ষের সঙ্গেই দীর্ঘদিন আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রদের জন্য পৃথক শৌচাগার এবং অন্যান্য পরিকাঠামো এই সময়ের মধ্যেই গড়ে তোলা হবে। ছাত্রীদের মধ্যে লোরেটোর মূল্যবোধের শিক্ষা ছেলেরাও পাক, এটাই চাইছেন তাঁরা। তাই এটা কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়, ভেবেচিন্তেই এই পথে হাঁটা হচ্ছে।  প্রসঙ্গত, সিপাহী বিদ্রোহের সময়, ১৮৫৭ সালে স্কুলটি স্থাপিত হয়। বর্তমান জায়গায় ক্যাম্পাসটি সরে এসেছিল ১৯০২ সালে। বরাবরই গার্লস স্কুল বলে পরিচিত লোরেটো এবার কো-এড হচ্ছে। আপাতত উচ্চ মাধ্যমিক স্তর দিয়েই তা শুরু হবে। একইভাবে, স্কটিশচার্চ স্কুলও ১৯০ বছরের বেশি প্রাচীন প্রথা ভেঙে বয়েজ স্কুল থেকে কো-এড হয়েছে ২০২৪ সালে। সেখানেও উচ্চ মাধ্যমিক স্তরেই প্রথম ছাত্রীদের ভরতি নেওয়া হয়েছে। 

Advertisement