Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিক্ষকদের ঢালাও ভোটের ডিউটি, মামলার পথে হাঁটছে কিছু সংগঠন

শিক্ষকদের ঢালাও ভোটের ডিউটি, মামলার পথে হাঁটছে কিছু সংগঠন
  • ১৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল শিক্ষকদের ঢালাওভাবে বুথ লেভেল অফিসারের (বিএলও) ডিউটি দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। এ নিয়ে শিক্ষকদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। কমিশনে চিঠি, স্মারকলিপি দিয়েও কোনও সুরাহা হয়নি। তাই আইনি প্রক্রিয়া এগনোর কথা ভাবছে বেশ কিছু শিক্ষক সংগঠন। এসটিইএ’র দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন, ‘শনিবার সকাল সাড়ে ১০টা থেকে শিক্ষকদের কাছে তথ্য চেয়েছি। বিকেলের মধ্যেই সাতশোরও বেশি শিক্ষক ডাক পাওয়ার কথা জানিয়েছেন। অনেকেই অভিযোগ জানাচ্ছেন, স্কুলে বা ব্যক্তিগতভাবে চিঠি না পেলেও এসএমএসের মাধ্যমে জেলাশাসকের দপ্তরে ডাক পাচ্ছেন তাঁরা। এ নিয়ে আইনি প্রক্রিয়ায় আমরা এগচ্ছি।’

Advertisement

বর্তমানে শিক্ষক সংকটের জেরে এমনিতেই বহু স্কুলে পঠনপাঠন শিকেয়। এদিকে, কলকাতাসহ কয়েকটি জেলায় বিএলওদের প্রশিক্ষণও শুরু হয়ে গিয়েছে। এবছর বিএলওদের ভোটার তালিকা স্ক্রুটিনি, হিয়ারিং, সংশোধনীর কাজ করতে হবে। ফলে দীর্ঘদিন ধরে শিক্ষকদের সেই কাজে ব্যস্ত থাকতে হচ্ছে। 
এদিকে, বেশকিছু চাকরিহারা শিক্ষকের কাছেও চিঠি গিয়েছে। তাঁদের কমিশনের অফিসে তথ্য দিয়ে নাম বাদ দেওয়াতে হচ্ছে। কমিশনের বক্তব্য, কোনও চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মীকে যেহেতু ব্যবহার করা যাবে না, তাই বেশি শিক্ষককে বাধ্য হয়েই দায়িত্ব দিতে হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ