Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ছাত্রীদের লাগাতার কুপ্রস্তাব, শিক্ষকের কল রেকর্ড ভাইরাল

ছাত্রীদের লাগাতার কুপ্রস্তাব, শিক্ষকের কল রেকর্ড ভাইরাল
  • ২০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এবার ফোনে এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল অশোকনগরের এক শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষক-ছাত্রীর সেই কল রেকর্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (যদিও কল রেকর্ডের সত্যতা যাচাই করেনি বর্তমান)। স্বাভাবিকভাবেই এনিয়ে শোরগোল পড়েছে অশোকনগরে। ওই শিক্ষকের শাস্তির দাবিতে সরব হয়েছেন অভিভাবকরা। জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষক অশোকনগরের একটি প্রাচীন স্কুলের ইংরেজির শিক্ষক। অভিযোগ, দীর্ঘদিন ধরেই তিনি ছাত্রীদের কুপ্রস্তাব দিতেন। বুধবার রাতে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই শিক্ষকের সঙ্গে এক ছাত্রীর একটি কল রেকর্ডিং। সেখানে ওই ছাত্রীকে ‘কুপ্রস্তাব’ দিতে শোনা যাচ্ছে তাঁকে। কেমন পোশাকে ছবি পাঠাতে হবে তার প্রস্তাব দিতে শোনা যাচ্ছে তাঁকে। শিক্ষক বলছেন ‘রাতে ভালো ভালো ভিডিও দিও। শর্ট ড্রেস পরে।’ এমনকী তিনি এও বলছেন, এখন নিজের স্ত্রীকেও পছন্দ নয়। পাশাপাশি স্ত্রীর সম্পর্কে বিভিন্ন আপত্তিকর মন্তব্যও করেছেন ফোনে। অনেকে দাবি করেছেন, ইংরেজির এই শিক্ষক আগেও এধরনের আচরণ করেছেন। প্রতিবাদ করলে জুটত হুমকি! ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই কল রেকর্ড নিয়ে অবশ্য অশোকনগর থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে, অভিভাবকরা বলছেন, বিদ্যালয় কর্তৃপক্ষ বা শিক্ষাদপ্তরের উচিত ওই শিক্ষকের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া। না হলে গরিমা হারাবে প্রাচীন এই স্কুল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ