Bartaman Logo
৮ জুন, ২০২৬

আত্মহত্যার চেষ্টা, জয়পুরে নিট পড়ুয়াকে বাঁচালেন শিক্ষক

কোচিং ইনস্টিটিউটের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। শিক্ষকের তৎপরতায় প্রাণ বাঁচল ১৯ বছরের নিট পড়ুয়ার। রাজস্থানের মহেশনগরের ঘটনা।

আত্মহত্যার চেষ্টা, জয়পুরে নিট পড়ুয়াকে বাঁচালেন শিক্ষক
  • ৩১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: কোচিং ইনস্টিটিউটের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। শিক্ষকের তৎপরতায় প্রাণ বাঁচল ১৯ বছরের নিট পড়ুয়ার। রাজস্থানের মহেশনগরের ঘটনা। শুক্রবারের এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস।

Advertisement

এদিন মহেশনগরের কোচিং ইনস্টিটিউটের ছাদে উঠে আত্মহত‌্যার চেষ্টা করে ওই তরুণী। পথ চলতি মানুষজনের নজরে আসে বিষয়টি। তাঁরা চিৎকার করতেই তড়িঘড়ি ছাদে ওঠেন কোচিংয়ের শিক্ষকরা। তরুণী ঝাঁপ মারতে যাবেন, এমন সময় তাকে পিছন থেকে জাপটে ধরে টেনে আনেন এক শিক্ষক। পরে তাকে ঘরে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ বোঝানো হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কোচিংয়ের কয়েকটি পরীক্ষা দেননি ওই পড়ুয়া। শুক্রবার বিকেলে তার পরিবারের লোকজন দেখা করতে এসেছিলেন। আর এরপরই চুপচাপ হয়ে যায় সে এবং ছাদে চলে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

সম্পর্কিত সংবাদ