Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬

লেকে রহস্যমৃত্যু, ভেসে উঠল মা ও পাঁচ সন্তানের দেহ

আজ বুধবার সকালে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল কর্ণাটকের বিজয়াপুরা

লেকে রহস্যমৃত্যু, ভেসে উঠল মা ও পাঁচ সন্তানের দেহ
  • ২৬ আগস্ট, ২০২৬ ১৩:১৬
Prefer us on Google

বেঙ্গালুরু, ২৬ আগস্ট: আজ বুধবার সকালে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল কর্ণাটকের বিজয়াপুরা। শহরের ভুতনাল লেকের জলে ভেসে উঠল এক মহিলা ও তাঁর পাঁচ সন্তানের দেহ। মৃতদের মধ্যে রয়েছেন, ৩৫ বছরের শোভা মল্লিকার্জুন জালাগেরি এবং তাঁর পাঁচ সন্তান বিদ্যা (১৫), সুবর্ণা (১৩),  টিপ্পারায়া (১২), সানিকা  (১০) ও বিকাশা  (৬)। শান্তিনগরের স্থানীয় বাসিন্দা তাঁরা। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ আগস্ট বিজয়াপুরা রুরাল থানায় শোভার স্বামী মল্লিকার্জুন তাঁর স্ত্রী ও সন্তানদের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন। তিনি জানান, কোনও একটি বিষয় নিয়ে পরিবারের মধ্যে বিবাদের পর শোভা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। প্রাথমিক তদন্তে পর আশঙ্কা করা গিয়েছে, হ্রদের ধারে দাঁড়িয়ে থাকার সময়ে কোনোভাবে তাঁরা পা পিছলে জলে পড়ে গিয়েছিলেন। এরপর হ্রদের উপর দেহগুলি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পয়ে. ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। এরপর উদ্ধারকারী দল হ্রদ থেকে একে একে ছয়টি দেহ উদ্ধার করে। উদ্ধার করা দেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। কীভাবে তাঁরা হ্রদে পৌঁছলেন এবং কীভাবে তাঁদের মৃত্যু হলো, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ