Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬

সুপ্রিম-নির্দেশে আত্মসমর্পণ করলেন তরুণ তেজপাল

শীর্ষ আদালতের নির্দেশ মেনে আত্মসমর্পণ করলেন তরুণ তেজপাল। সোমবার সকালে গোয়ার মাপুসা আদালতে আত্মসমর্পণ করেন ‘তেহেলকা’র প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন সম্পাদক।

সুপ্রিম-নির্দেশে আত্মসমর্পণ করলেন তরুণ তেজপাল
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পানাজি: শীর্ষ আদালতের নির্দেশ মেনে আত্মসমর্পণ করলেন তরুণ তেজপাল। সোমবার সকালে গোয়ার মাপুসা আদালতে আত্মসমর্পণ করেন ‘তেহেলকা’র প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন সম্পাদক। ২০১৩ সালে তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন এক অধস্তন কর্মী। গোয়ার একটি পাঁচতারা হোটেলের লিফটে তাঁর উপর যৌন নির্যাতন চালান তেজপাল। ২০২১ সালে তাঁকে বেকসুর খালাস করে দিয়েছিল নিম্ন আদালত। সেই রায়ের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয় গোয়া সরকার। গত ৬ আগস্ট তেজপালকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয় বম্বে হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান তেজপাল। গত ২৫ আগস্ট শীর্ষ আদালত তাঁকে তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়। এদিকে ২২ সেপ্টেম্বর তেজপালের আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ